ভারতে দলিত ও মুসলিমদের নিপীড়ন করা হচ্ছে: আমেরিকায় রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i45691-ভারতে_দলিত_ও_মুসলিমদের_নিপীড়ন_করা_হচ্ছে_আমেরিকায়_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ভারতে দলিত ও মুসলিমদের ওপর নিপীড়ন করা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা হচ্ছে। গরুর গোশত খাওয়ার সন্দেহে তাদেরকে হত্যা করা হচ্ছে। এর পাশাপাশি দলিতদের ওপরও নিপীড়ন চালানো হচ্ছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৬:৪৮ Asia/Dhaka
  • কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী (মাঝে)
    কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী (মাঝে)

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী বলেছেন, ভারতে দলিত ও মুসলিমদের ওপর নিপীড়ন করা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা হচ্ছে। গরুর গোশত খাওয়ার সন্দেহে তাদেরকে হত্যা করা হচ্ছে। এর পাশাপাশি দলিতদের ওপরও নিপীড়ন চালানো হচ্ছে।

আজ (মঙ্গলবার) আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র-যুবদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন। সেখানে তিনি সমসাময়িক ভারত নিয়ে নিজের চিন্তাভাবনা এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যত সম্পর্কে ভাষণ দেন।

রাহুল বলেন, বহু শতাব্দী ধরে ভারতের পরিচিতি সবসময় অহিংসা আছে এবং এ পথ ধরেই ভারত এগিয়েছে, ভবিষ্যতেও এ পথ ধরেই এগিয়ে যাবে।

১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (রাহুলের দাদি) নিহত হওয়ার পর শিখ বিরোধী দাঙ্গার কথা স্মরণ করে এর নিন্দা করে রাহুল বলেন, আমি সুবিচারের জন্য তাদের পাশে আছি।

কংগ্রেস সহ-সভাপতি আরও বলেন, আমি যেকোনো ধরনের সহিংসতার নিন্দা করছি। আমার দাদি শিখদের নিজের বলে ভাবতেন। আমি ছোটবেলা থেকে সহিংসতা ও বিপর্যয়ের মুখোমুখি হয়েছি। আমার বাবা (সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী) ও দাদিকে হত্যা করা হয়েছে। আমার চেয়ে বেশি বিপর্যয়ের মুখে কে পড়েছেন?’

স্মৃতি ইরান

তিনি বলেন, ‘ যারা আমার দাদিকে গুলি করে হত্যা করেছিল আমি তাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতাম। আমি জানি সহিংসতা থেকে কী ক্ষতি হতে পারে। যেকোনো ব্যক্তির বিরুদ্ধে হওয়া সহিংসতা অন্যায়। যখন আপনারা আপনাদের আপনজনকে হারান আপনাদের খুব আঘাত লাগে। সহিংসতায় কারো ভালো হয় না।’

রাহুল আজ বলেন, ‘আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্য প্রস্তুত আছি।’ তাদের দলে গণতন্ত্র আছে, যদি দল সিদ্ধান্ত নেয় তাহলে তিনি দায়িত্ব পালন করবেন বলেও রাহুল মন্তব্য করেন।

রাহুল গান্ধী দু’সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এ সময়ে তিনি বিশ্বব্যাপী চিন্তাবিদ ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নিউইয়র্কে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও তিনি ভাষণ দেবেন।

রাহুলের মন্তব্য দেশবাসীর জন্য অপমানজনক: স্মৃতি ইরান

এদিকে, রাহুল গান্ধী বিদেশের মাটিতে দেশ ও প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন বলে অভিযোগ করেছেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পরিবারতন্ত্রের পক্ষে সাফাই দেয়া রাহুলের মন্তব্যকে তিনি দেশবাসীর জন্য অপমান বলে মন্তব্য করেছেন। স্মৃতি ইরানি বলেন, রাহুলের চিন্তা-ভাবনা ভারতে খাটে না, গতবারের জাতীয় নির্বাচনই তার বড় প্রমাণ পাওয়ায় গেছেএর আগে কংগ্রেসের কখনো এতবড় বিপর্যয় ঘটেনি।

আনন্দ শর্মা

রাহুল বিদেশের মাটিতে দেশের সম্মান বাড়িয়েছেন: আনন্দ শর্মা

কংগ্রেসের সিনিয়র নেতা আনন্দ শর্মা অবশ্য রাহুলকে সমর্থন করে স্মৃতি ইরানির পাল্টা জবাবে বলেন, রাহুল গান্ধী বিদেশের মাটিতে দেশের সম্মান বাড়িয়েছেন। বিদেশের মাটিতে কেউ যদি দেশের অসম্মান করে থাকেন তিনি হলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হওয়ার পর বার বার তা করেছেন। আনন্দ শর্মা বলেন, প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রথম বিদেশ সফরের সময়ে ভারতের ভাবমূর্তি দুর্নীতিগ্রস্ত দেশ ছিল বলে মন্তব্য করেছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২