পাকিস্তান অধিকৃত কাশ্মির ভারতের অংশ- হংসরাজ: ফারুক আবদুল্লাহ'র দ্বিমত
https://parstoday.ir/bn/news/india-i48473-পাকিস্তান_অধিকৃত_কাশ্মির_ভারতের_অংশ_হংসরাজ_ফারুক_আবদুল্লাহ'র_দ্বিমত
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, "যদি নয়াদিল্লি পাকিস্তান অধিকৃত কাশ্মির ফিরিয়ে নেয়ার চেষ্টা করে তাহলে আমাদের কেউ বাধা দিতে পারবে না। কারণ এটা আমাদের অধিকার।"
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৬, ২০১৭ ১৬:৫১ Asia/Dhaka
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির
    ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির বলেছেন, "যদি নয়াদিল্লি পাকিস্তান অধিকৃত কাশ্মির ফিরিয়ে নেয়ার চেষ্টা করে তাহলে আমাদের কেউ বাধা দিতে পারবে না। কারণ এটা আমাদের অধিকার।"

আজ (বৃহস্পতিবার) তিনি ওই মন্তব্য করেন। হংসরাজ আহির বলেন, "পাক অধিকৃত কাশ্মির ভারতের অংশ এবং বিগত সরকারগুলোর গাফিলতির জন্যই তা পাকিস্তানের অঙ্গ হিসেবে থেকে গেছে।"

তার মতে, পাক অধিকৃত কাশ্মিরকে পাকিস্তান থেকে ফেরত নেয়ার বিষয়ে ভারতের উদ্যোগী হওয়া উচিত।  

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ

গতকালই ন্যাশনাল কনফারেন্স প্রধান ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আবদুল্লাহ দলীয় এক সমাবেশে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেন, "ভারত দাবি করছে, পাক-অধিকৃত কাশ্মির আমাদের অংশ। তাহলে ছিনিয়ে নিয়ে দেখাও। পাকিস্তান দুর্বল নয়। হাতে চুড়ি পরে বসে নেই। ওদের পরমাণু বোমা আছে। যুদ্ধের কথা ভাবার আগে আমাদের ভাবা উচিত, আমরা কীভাবে বাঁচব।"

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেন, ‘আর কতদিন আমরা বলব যে, পাক-অধিকৃত কাশ্মির আমাদের অংশ। বাস্তবে পাক-অধিকৃত কাশ্মির পাকিস্তানের এবং জম্মু-কাশ্মির ভারতের।"

ফারুক আব্দুল্লাহর এ ধরণের মন্তব্যের পরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। তারই প্রতিক্রিয়া হিসেবে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহিরের মন্তব্য প্রকাশ্যে এল বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬