ভারত থেকে কাশ্মিরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: রাজনাথ
https://parstoday.ir/bn/news/india-i52463-ভারত_থেকে_কাশ্মিরকে_কেউ_বিচ্ছিন্ন_করতে_পারবে_না_রাজনাথ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত থেকে কাশ্মিরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। গতকাল (শনিবার) ত্রিপুরার রাজধানী আগরতলায় এক নির্বাচনি সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৪, ২০১৮ ০৯:১৪ Asia/Dhaka
  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
    ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত থেকে কাশ্মিরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। গতকাল (শনিবার) ত্রিপুরার রাজধানী আগরতলায় এক নির্বাচনি সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

বিজেপির এই সিনিয়র নেতা আরও বলেন, ‘পাকিস্তান ভারতকে হয়রানি ও ভেঙে ফেলার চেষ্টা করছে। কাশ্মিরে অপ্রিয় কাজকর্ম চালাচ্ছে। তারা কাশ্মিরকে ভারত থেকে আলাদা করে দেয়ার কথা বলছে। কিন্তু কেউ মায়ের দুধ পান করে নি যে কাশ্মিরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে। কাশ্মির আমাদের ছিল, আছে এবং থাকবে।’

রাজনাথ সিং বলেন, ড. মনমোহন সিং নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকার দশ বছর ক্ষমতায় ছিল। আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে চাই না কারণ লোকেরা মনমোহন সিংকে ‘মিস্টার ক্লিন’ বলে থাকে। কিন্তু অন্যদিকে তার সরকারের বিরুদ্ধে চার লাখ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে।

ত্রিপুরায় ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে রাজনাথ সিং আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপিকে সুযোগ দেয়ার আহ্বান জানান।

রাজনাথের দাবি,  যদি সুশাসন দেখতে চান তাহলে আপনারা বিজেপিশাসিত রাজ্যে যেয়ে দেখুন বিজেপি শাসনামলে কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনে বেকারত্ব, ক্ষুধা ও সহিংসতা প্রভাব বিস্তার করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪