পশ্চিমবঙ্গের নারিকেল বেড়িয়ায় আশুরার মিছিলে মানুষের ঢল
https://parstoday.ir/bn/news/india-i64450-পশ্চিমবঙ্গের_নারিকেল_বেড়িয়ায়_আশুরার_মিছিলে_মানুষের_ঢল
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার নারিকেল বেড়িয়াতে যথাযথ মর্যাদায় শোকাবহ আশুরা পালিত হয়েছে। ইতিহাসখ্যাত সাইয়্যেদ মীর নিসারআলী ওরফে তিতুমীরের স্মৃতিবিজড়িত নারিকেল বেড়িয়ায় আজ (শুক্রবার) আশুরাকে কেন্দ্র করে বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট, দেগঙ্গা প্রভৃতি থানা এলাকা থেকে হাজার হাজার মানুষ সমবেত হন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০১৮ ১২:২৬ Asia/Dhaka
  • তিতুমীরের স্মৃতি বিজড়িত নারিকেল বেড়িয়ায় আশুরা পালন
    তিতুমীরের স্মৃতি বিজড়িত নারিকেল বেড়িয়ায় আশুরা পালন

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার নারিকেল বেড়িয়াতে যথাযথ মর্যাদায় শোকাবহ আশুরা পালিত হয়েছে। ইতিহাসখ্যাত সাইয়্যেদ মীর নিসারআলী ওরফে তিতুমীরের স্মৃতিবিজড়িত নারিকেল বেড়িয়ায় আজ (শুক্রবার) আশুরাকে কেন্দ্র করে বাদুড়িয়া, স্বরূপনগর, বসিরহাট, দেগঙ্গা প্রভৃতি থানা এলাকা থেকে হাজার হাজার মানুষ সমবেত হন।

এদিন বিভিন্ন থানা এলাকা থেকে সুসজ্জিত তাজিয়া মিছিল নারিকেল বেড়িয়ায় গিয়ে  জমায়েত হয়।কারবালা কমিটির সম্পাদক সৈয়দ মদত আলী জায়দী রেডিও তেহরানকে বলেন, ১৯৩২ সাল থেকে এখানে জুলুস চলছে।  আজ কুলিয়া, ঢালিপাড়া, নারিকেল বাড়িয়া, মান্দ্রা লস্করই হোসাইন, আটলিয়া মসজিদ পাড়া, বাগজোলা, আটলিয়া উত্তর পাড়া, চাতরা, রাজাপুর উত্তর ও পশ্চিম পাড়া,  মান্দ্রা আজাখানা এ আবু তালিব, কেওটশা, রাজাপুর বেড়িশা, সন্নিয়া, মাসিয়া সোমপুর এবং মির্জাপুর থেকে বিভিন্ন দল আশুরার অনুষ্ঠানে তাজিয়া মিছিলে অংশ নেয়। 

অন্যদিকে, আজ উত্তর ২৪ পরগণার বাদুড়িয়া থানা এলাকার পিঙ্গলেশ্বর গ্রামে আশুরা উপলক্ষে গরীব-দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। ‘ইসলামী সমাজ কল্যাণ যুব সংগঠন’ আয়োজিত ৮ম বর্ষের ওই অনুষ্ঠানে দরিদ্র মানুষজনের মধ্যে বস্ত্র বিতরণ  করা হয়। সংগঠনটির অন্যতম সদস্য ওমর ফারুক মণ্ডল বলেন, আশুরার ওই অনুষ্ঠানে প্রায় পাঁচশ জন নারী- পুরুষ ও শিশুদের হাতে বস্ত্র তুলে দেয়া হয়।   এছাড়া, পিঙ্গলেশবর, যদুরহাটি, আগাপুর, শেরপুর প্রভৃতি গ্রামের পনের জন হাজী সাহেবকে সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠান থেকে এলাকার কৃতী ছাত্র-ছাত্রীদের বই, খাতা, কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিশিষ্টদের মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রের এমপি ও কোলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী ইদরিস আলী, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহীম দিলু, স্থানীয় চিকিৎসক হাজী ইদরিস আলী মণ্ডল, মুজাফফর মণ্ডল, শেখ সেলিম প্রমুখ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২১