ভারতের মিগ-২৭ জঙ্গিবিমান বিধ্বস্ত; পাইলট অক্ষত
-
একটি মিগ জঙ্গিবিমান
ভারতের বিমান বাহিনীর আরও একটি মিগ-২৭ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের পাইলট অক্ষত আছেন। তিনি নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন। আজ (রোববার) রাজস্থানের সিরোহিতে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখান থেকে পাকিস্তান সীমান্তের দূরত্ব দেড়শ' কিলোমিটার।
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, যোধপুরে বিমানবাহিনীর ঘাঁটি থেকে বেরিয়ে ১৮০ কিলোমিটার ওড়ার পর এটি ভেঙে পড়েছে। নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।
এ নিয়ে চলতি ২০১৯ সালে ভারতের বিমান বাহিনীর নয়টি বিমান বিধ্বস্ত হলো। গত ফেব্রুয়ারিতেই রাজস্থানের জয়শলমিরে বিধ্বস্ত হয় আরো একটি মিগ ২৭ যুদ্ধবিমান। প্রশিক্ষণের কাজ চলার সেটি বিধ্বস্ত হয়েছিল। ওই বিমান থেকেও নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন যুদ্ধবিমানের পাইলট।
এছাড়া গত মাসে পাকিস্তানের সাথে ভারতের আকাশযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আঘাতে অন্তত একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই বিমানের পাইলটই পাকিস্তানে আটক হয়েছিল। পরে পাকিস্তান শান্তির প্রতিষ্ঠায় নিজের সদিচ্ছার প্রমাণ দিতে ওই পাইলটকে মুক্তি দেয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১