ইসরাইলের কাছ থেকে বাঙ্কার বিধ্বংসী বোমা কিনবে ভারত
https://parstoday.ir/bn/news/india-i70207-ইসরাইলের_কাছ_থেকে_বাঙ্কার_বিধ্বংসী_বোমা_কিনবে_ভারত
ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ কংক্রিটের তৈরি মজবুত ইমারত এবং বাঙ্কার ধ্বংস করে দিতে সক্ষম স্পাইস-২০০০ বোমার শক্তিশালী সংস্করণ কেনার পরিকল্পনা করেছে। ইহুদিবাদী ইসরাইলের তৈরি এ বোমা ফেলে মুহূর্তের মধ্যেই শত্রু বাঙ্কার বা অট্টালিকা গুড়িয়ে দেয়া সম্ভব হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মে ০৮, ২০১৯ ১৪:১২ Asia/Dhaka
  • স্পাইস-২০০০ বোমার অগ্রভাগ
    স্পাইস-২০০০ বোমার অগ্রভাগ

ভারতীয় বিমান বাহিনী বা আইএএফ কংক্রিটের তৈরি মজবুত ইমারত এবং বাঙ্কার ধ্বংস করে দিতে সক্ষম স্পাইস-২০০০ বোমার শক্তিশালী সংস্করণ কেনার পরিকল্পনা করেছে। ইহুদিবাদী ইসরাইলের তৈরি এ বোমা ফেলে মুহূর্তের মধ্যেই শত্রু বাঙ্কার বা অট্টালিকা গুড়িয়ে দেয়া সম্ভব হবে।

ভারতীয় বিমান বাহিনীর মিরেজ-২০০০'এর বহর

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে পাকিস্তানের বালাকোটে হামলায় আইএএফের মিরেজ-২০০০ জঙ্গি বিমান স্পাইস-২০০০ ব্যবহার করেছিল। অবশ্য, সে সব বোমা কংক্রিটের কাঠামো গুড়িয়ে দেয়ার মতো শক্তিশালী ছিল না। 

ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আইএএফ এখন যে বোমা কেনার পরিকল্পনা করছে তাতে কংক্রিটের দালান বা বাঙ্কার ধ্বংস করে দেয়ার উপযোগী মার্ক-৮৪ বিস্ফোরক বা ওয়ারহেড বসানো থাকবে।  

ভারতীয় তিন বাহিনীর প্রধানদের জরুরি ক্ষমতা দেয়া আছে। এ ক্ষমতা প্রয়োগ করে তিনশ কোটি রুপি ব্যয় করে তারা নিজেদের পছন্দমতো সামরিক সরঞ্জাম বা যন্ত্রপাতি কিনতে পারেন।

ভারতীয় বিমান বাহিনী অন্যতম প্রধান অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহকারী হলো ইসরাইল। স্পাইস-২০০০'এর উন্নত সংস্করণও ইসরাইলের কাছ থেকে কেনার পরিকল্পনা করেছে আইএএফ। বিমান বাহিনী প্রধান এ ক্রয়ের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করবেন।  স্পাইস-২০০০ বোমায় শক্তিশালী বিস্ফোরক বা ওয়ারহেড বসানোর ব্যবস্থা আছে এবং প্রয়োজন অনুযায়ী এমকে-৮৪, বিএলইউ-১০৯, এপিডব্লিউ এবং আরএপি-২০০০ বসানো যায়।

ট্যাংক বিধ্বংসী স্পাইক ক্ষেপণাস্ত্র

এদিকে, ভারতীয় সেনাবাহিনীও জরুরি ক্ষমতা প্রয়োগ করে ইসরাইলের কাছ থেকে ট্যাংক বিধ্বংসী স্পাইক ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/৮