কাশ্মীরে হাজার হাজার মানুষের বিক্ষোভ: সরকার বলছে ‘অতিরঞ্জিত’
https://parstoday.ir/bn/news/india-i72702-কাশ্মীরে_হাজার_হাজার_মানুষের_বিক্ষোভ_সরকার_বলছে_অতিরঞ্জিত’
জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে শ্রীনগরের সৌরা এলাকায় ১৪৪ ধারা ভেঙে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল (শুক্রবার) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশপাশি পেলেটগান ব্যবহার করতে হয়। আজ (শনিবার) রাতে বিবিসি হিন্দি ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১০, ২০১৯ ২০:৫২ Asia/Dhaka
  • শ্রীনগরে ১৪৪ ধারা ভেঙে ব্যাপক বিক্ষোভ
    শ্রীনগরে ১৪৪ ধারা ভেঙে ব্যাপক বিক্ষোভ

জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে শ্রীনগরের সৌরা এলাকায় ১৪৪ ধারা ভেঙে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল (শুক্রবার) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীকে এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশপাশি পেলেটগান ব্যবহার করতে হয়। আজ (শনিবার) রাতে বিবিসি হিন্দি ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সে গতকাল কাশ্মীরে বিক্ষোভে কমপক্ষে দশ হাজার মানুষ শামিল হন বলে জানানো হলেও আজই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে ওই খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং অতিরঞ্জিত’ বলে জানানো হয়েছে। শ্রীনগর ও বারামুলায় কিছু বিক্ষিপ্ত বিক্ষোভ হলেও কোনোটিতেই ২০ জনের বেশি লোক জমায়েত হননি বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়। এরপরেই আজ রাতে বিবিসির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও চিত্র প্রকাশ করে দেয়া হয়েছে। 

কাশ্মীরে অবস্থানরত বিবিসি সংবাদদাতা আমীর পীরজাদা বলেন, শুক্রবার জুমা নামাজের পরে উপত্যকায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু কিছু জায়গায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আমীর পীরজাদা বলেন, শ্রীনগরের সৌরা এলাকায় শুক্রবার এক বড় বিক্ষোভ প্রদর্শন হয়। কয়েক হাজার লোক এসময় সড়কে নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল কিন্তু নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সামনে আসতেই তাদের সঙ্গে সংঘর্ষ হয়। 

প্রত্যক্ষদর্শীরা এসময় বিবিসির সাংবাদিককে বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও পেলেটগান ব্যবহার করেছে। 

এদিকে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে বিপরীত ছবি প্রকাশ্যে আসায় সরকারের অস্বস্তি বাড়ছে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/১০