কাশ্মীর: শ্রীনগরে রাতে সংঘর্ষের পর আবারও মানুষের চলাচলে বিধি-নিষেধ
https://parstoday.ir/bn/news/india-i72906-কাশ্মীর_শ্রীনগরে_রাতে_সংঘর্ষের_পর_আবারও_মানুষের_চলাচলে_বিধি_নিষেধ
শনিবার রাতভর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পর কাশ্মীরের সর্ববৃহৎ নগরী শ্রীনগরে আবারও সাধারণ মানুষের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৮, ২০১৯ ১৫:২০ Asia/Dhaka
  • কাশ্মীর
    কাশ্মীর

শনিবার রাতভর পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পর কাশ্মীরের সর্ববৃহৎ নগরী শ্রীনগরে আবারও সাধারণ মানুষের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

শনিবার শ্রীনগরের কয়েকটি অংশসহ কাশ্মীর উপত্যকার ১৭টি টেলিফোন এক্সচেঞ্জের ল্যান্ডফোনের সংযোগ সচল করাসহ কিছু বিধি-নিষেধ প্রত্যাহারের কথা জানানো হয়েছিল।  

এরপরই গত ২৪ ঘণ্টায় শ্রীনগরের বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের পর আজ (রোববার) থেকে আবারও সেখানে নিরাপত্তাসহ নানা ক্ষেত্রে  কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। যদিও ভারতীয় প্রশাসনের দাবি, কড়াকড়ি আরোপ করা হলেও নতুন করে কারফিউ জারি করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র বলছে, রোববারও নগরীর বেশিরভাগ সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনী নিজেই স্থানীয়দের কারফিউ জারি আছে বলে জানিয়েছেন।  

সরকারি সূত্র বলছে, শ্রীনগরের ওল্ড সিটিতে শনিবার রাতে ভয়াবহ সংঘর্ষের পর অন্তত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা প্রায় সবাই ছররা গুলির আঘাতে আহত হয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।