ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষোভ দমনে ধর-পাকড় চলছে
https://parstoday.ir/bn/news/india-i72952-ভারত_নিয়ন্ত্রিত_কাশ্মিরে_বিক্ষোভ_দমনে_ধর_পাকড়_চলছে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ধর-পাকড় অব্যাহত রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা আজ(মঙ্গলবার) জানিয়েছেন। গত রাতে কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগরে অন্তত ৩০ জনকে গ্রেফতারের কথা তারা স্বীকার করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২০, ২০১৯ ১১:৩৬ Asia/Dhaka
  • ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষোভ দমনে ধর-পাকড় চলছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ধর-পাকড় অব্যাহত রয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা আজ(মঙ্গলবার) জানিয়েছেন। গত রাতে কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগরে অন্তত ৩০ জনকে গ্রেফতারের কথা তারা স্বীকার করেছেন।

ভারতীয় জনতা পার্টি বা বিজিপি নেতৃত্বাধীন দিল্লি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এ তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। চলতি মাসের ৫ তারিখে কাশ্মিরের বিশেষ অধিকার কেড়ে নেয়া এবং দুই ভাগে বিভক্ত করা নয়াদিল্লির ঘোষণার পর গোটা কাশ্মিরের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। এরই অংশ হিসেবে ইন্টারনেট এবং ফোন বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল। শত শত কাশ্মিরিকে আটক করা হয়েছে। কাশ্মিরে জন সমাবেশের ওপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা।

কঠোর এ সব বাধা নিষেধ উপেক্ষা করে সেখানে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। শ্রীনগরে আধা সামরিক বাহিনীর ওপর ইট-পাটকেল ছোঁড়ার অপরাধে গতরাতে ৩০ ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা বলেন, গত কয়েক দিন ধরে যে এলাকায় ইট-পাটকেল ছোঁড়ার ঘটনা বেড়েছে সেখান থেকে এ সব ধর-পাকড় করা হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এই আটকের ঘটনা স্বীকার করেছেন।

গত সপ্তাহে অন্তত চার হাজার ব্যক্তিকে কাশ্মিরে আটক করা হয়েছে। কারাগারগুলোতে জায়গা না থাকায় আটক ব্যক্তিদের বেশির ভাগকে   কাশ্মির থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।