কাশ্মিরে সিআরপিএফ কর্মকর্তার আত্মহত্যা নিয়ে নানা গুজব
https://parstoday.ir/bn/news/india-i73072-কাশ্মিরে_সিআরপিএফ_কর্মকর্তার_আত্মহত্যা_নিয়ে_নানা_গুজব
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ আত্মহত্যাকে কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আজ (শনিবার) এ খবর পরিবেশন করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৪, ২০১৯ ১৩:৫২ Asia/Dhaka
  • কাশ্মিরে টহল দিচ্ছেন এক সিআরপিএফ সদস্য
    কাশ্মিরে টহল দিচ্ছেন এক সিআরপিএফ সদস্য

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ আত্মহত্যাকে কেন্দ্র করে নানা গুজব ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম আজ (শনিবার) এ খবর পরিবেশন করেছে।

নিহত সিআরপিএফ সদস্যের নাম এম আরভিন্দ। জন্মু এবং কাশ্মিরের অনন্তনাগে সহকারী কম্যান্ড্যান্ট পদমর্যাদায় মোতায়েন এ কর্মকর্তা গতকাল নিজ বাসভবনে ব্যক্তিগত অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন। ৩৩ বছর বয়সী এ কর্মকর্তা তামিলনাড়ু রাজ্যের অধিবাসী বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে, বৈবাহিক জীবনে সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত খবরে দাবি করা হয়েছে, বসবাসের মানবেতর পরিস্থিতির কারণে এ পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি। অবশ্য, সিআরপিএফ এ জাতীয় খবরকে অস্বীকার করেছে এবং এ আত্মহত্যার কারণ বের করার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে।#  

পার্সটুডে/মূসা রেজা/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।