জম্মু-কাশ্মীরে কর্মকর্তাসহ আধাসামরিক বাহিনীর ২ জওয়ানের আত্মহত্যা
https://parstoday.ir/bn/news/india-i74042-জম্মু_কাশ্মীরে_কর্মকর্তাসহ_আধাসামরিক_বাহিনীর_২_জওয়ানের_আত্মহত্যা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে আধাসামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, জম্মুর ডোডায় বিএসএফের এক জওয়ান গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০১৯ ১৪:২০ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরে কর্মকর্তাসহ আধাসামরিক বাহিনীর ২ জওয়ানের আত্মহত্যা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুতে আধাসামরিক বাহিনী ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে, জম্মুর ডোডায় বিএসএফের এক জওয়ান গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।

আজ (শনিবার) পুলিশের এক কর্মকর্তা বলেন, রেলওয়ে কমপ্লেক্সের নিকটবর্তী ভ্যান ভবনে শুক্রবার সহকারী উপ-পরিদর্শক যশবন্ত সিংহকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার ঘাড়ে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

প্রাথমিক তদন্তকে উল্লেখ করে এক কর্মকর্তা বলেন, মনে করা হচ্ছে ওই এএসআই তার সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালানোর ফলে দ্রুত তাঁর মৃত্যু হয়েছে। তিনি বলেন, আইনগত আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে তাঁর লাশ তাঁর ইউনিটে হস্তান্তর করা হয়েছে।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলকে কেন্দ্র করে যশবন্তের সিংহের ইউনিটকে জম্মু-কাশ্মীরে মোতায়েন করা হয়েছিল। ওই এএসআই কেন মারাত্মক পদক্ষেপ গ্রহণ করলেন সেসম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত যশবন্ত হিমাচল প্রদেশের বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় বিনোদ কুমার নামে আধাসামরিক বাহিনী বিএসএফের এক জওয়ান সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ডোডার ডেপুটি কমিশনারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর প্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা বিনোদ কুমার গত (বৃহস্পতিবার) রাতে গুলিবিদ্ধ হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। শেষকৃত্যের জন্য তাঁর লাশ নিজ ঠিকানায় পাঠানো হয়েছে।

জম্মু-কাশ্মীর থেকে গত ৫ আগস্ট সেরাজ্যের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা অপসারণকে কেন্দ্র করে সেখানে যেসব অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর জওয়ান পাঠানো হয়েছিল তারমধ্যে বিএসএফের জওয়ান বিনোদ কুমারও ছিলেন।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।