ভারতে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল, আক্রান্ত ১৫,৭১২: মাঠে নেমেছে সশস্ত্র পুলিশ
https://parstoday.ir/bn/news/india-i79190-ভারতে_করোনায়_মৃত্যু_৫০০_ছাড়াল_আক্রান্ত_১৫_৭১২_মাঠে_নেমেছে_সশস্ত্র_পুলিশ
ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫০৭ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১২ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে করোনার ১ হাজার ৩৩৪ টি নয়া সংক্রমণ এবং ২৭ জন মারা গেছে। এছাড়া ২ হাজার ২৩১ জন সুস্থ হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৯, ২০২০ ০৯:৩১ Asia/Dhaka
  • ভারতে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল, আক্রান্ত ১৫,৭১২: মাঠে নেমেছে সশস্ত্র পুলিশ

ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫০৭ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১২ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে করোনার ১ হাজার ৩৩৪ টি নয়া সংক্রমণ এবং ২৭ জন মারা গেছে। এছাড়া ২ হাজার ২৩১ জন সুস্থ হয়েছে।

আজ (রোববার) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান দেখে বোঝা যাচ্ছে যে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। রোববার সকালে সুস্থ হয়ে ওঠার পরিমাণ ১৪.২ শতাংশ। গতকাল শনিবার যা ছিল ১৩.৮৫ শতাংশ। গত মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবারে যা ছিল যথাক্রমে ৯.৯৯, ১১.৪১, ১২.০২ ও ১৩.০৬ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী- পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৩১০ এবং এপর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৩ জন। কিন্তু রাজ্য সরকারের দেওয়া হিসাবে আক্রান্তের সংখ্যা ১৭৮। এবং মৃতের সংখ্যা ১২। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭।

বিনা কারণে লকডাউন ভেঙে রাস্তায় বেরোনোয় কোলকাতারট্যাংরার বৈশালী এলাকায় পুলিশ গতকাল উঠবস করায় এক ব্যক্তিকে। 

এদিকে, করোনাজনিত লকডাউন পরিস্থিতি কঠোরভাবে কার্যকর করতে গতকাল (শনিবার) থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় সশস্ত্র পুলিশ বাহিনীকে মাঠে নামানো হয়েছে। কোলকাতা পুলিশ এলাকায় কমব্যাট ফোর্স ও রাজ্য পুলিশ এলাকায় সশস্ত্র ব্যাটেলিয়নকে কাজে লাগানো হয়েছে।

পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুর্গাপুর, পূর্ব বর্ধমান, আসানসোল, মালদহ, শিলিগুড়িসহ রাজ্যের বিভিন্ন জায়গায় সশস্ত্র পুলিশের টহলদারি চলছে। মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন তাঁরা পথে বেরিয়েছেন। জরুরি কাজ থাকলে তার নথিপত্র দেখতে চাওয়া হচ্ছে।

অন্যদিকে, কোলকাতার রিপন স্ট্রিট, পার্ক স্ট্রিট, জোড়াসাঁকো, ভবানীপুর ও বন্দর এলাকার বিভিন্ন জায়গায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রধারী কমব্যাট ফোর্সকে ব্যবহার করা হচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।