'প্রধানমন্ত্রী নিশ্চুপ, তিনি আত্মসমর্পণ করেছেন এবং মহামারির সঙ্গে লড়তে অস্বীকার করেছেন'
https://parstoday.ir/bn/news/india-i80987-'প্রধানমন্ত্রী_নিশ্চুপ_তিনি_আত্মসমর্পণ_করেছেন_এবং_মহামারির_সঙ্গে_লড়তে_অস্বীকার_করেছেন'
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি করোনাভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নিশ্চুপ, তিনি আত্মসমর্পণ করেছেন এবং মহামারির সঙ্গে লড়তে অস্বীকার করেছেন।’ তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জুন ২৭, ২০২০ ১৫:৫৮ Asia/Dhaka
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধি
    কংগ্রেস নেতা রাহুল গান্ধি

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি করোনাভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নিশ্চুপ, তিনি আত্মসমর্পণ করেছেন এবং মহামারির সঙ্গে লড়তে অস্বীকার করেছেন।’ তিনি আজ (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মন্তব্য করেছেন।

রাহুল গান্ধী আজ বলেন, ‘দেশের নতুন নতুন এলাকায় দ্রুত কোভিড-১৯ ছড়িয়ে পড়ছে। কিন্তু একে পরাস্ত করতে ভারত সরকারের কোনও পরিকল্পনা নেই।’

রাহুল গান্ধী আজ ওই মন্তব্যের পাশাপাশি গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের লিঙ্কও যুক্ত করেছেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ মোকাবিলার জন্য গত দু’সপ্তাহে সরকারি স্তরে এমনকি, কোভিড-১৯ প্রতিরোধের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠান ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)-এর একটিও বৈঠক হয়নি!

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে একদিনে সর্বাধিক ১৮ হাজার ৫৫২ জন করোনা আক্রান্ত হয়েছে।  আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত মোট ৫ লাখ ৮ হাজার ৯৫৩ জন সংক্রমিত হয়েছে। করোনায় এপর্যন্ত মোট ১৫ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, দেশে মোট করোনা আক্রান্তদের মধ্যে ২ লাখ ৯৫ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছে। এর ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ১ লাখ ৯৭ হাজার ৩৮৭ জনে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।