ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল, মৃত ২৫,৬০২
https://parstoday.ir/bn/news/india-i81512-ভারতে_করোনা_আক্রান্তের_সংখ্যা_১০_লাখ_ছাড়াল_মৃত_২৫_৬০২
ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬০২। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন করোনা আক্রান্ত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৭, ২০২০ ০৯:২২ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়াল, মৃত ২৫,৬০২

ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ হাজার ৬০২। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১০ লাখ ৩ হাজার ৮৩২ জন করোনা আক্রান্ত হয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩৪ হাজার ৯৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের ঘটনা। দৈনিক আক্রান্তের নিরিখে প্রায় প্রতিদিনই নয়া রেকর্ড সৃষ্টি হচ্ছে। যদিও সুস্থ হওয়ার হার বেড়ে ৬৩.৩৪ শতাংশে পৌঁছেছে। মোট আক্রান্তের মধ্যে এ পর্যন্ত ৬ লাখ ৩৫ হাজার ৭৫৭ জন করোনা রোগী সুস্থ হয়েছে। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৪৭২।

করোনায় মৃতের সংখ্যার নিরিখে ভারতের মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, উত্তর প্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে এপর্যন্ত ১১ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানী দিল্লিতে ৩ হাজার ৫৪৫,  তামিলনাড়ুতে ২ হাজার, ২ হাজার ২৩৬, গুজরাটে ২ হাজার ৮৯, উত্তর প্রদেশে ১ হাজার ৪৬, কর্ণাটকে ১ হাজার ২৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

এসব ছাড়াও ভারতের অন্য রাজ্যগুলোতেও করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।#     

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।