ভারতে করোনাভাইরাসে একদিনে আক্রান্ত প্রায় ৩৫ হাজার, মৃত্যু ৬৭১
https://parstoday.ir/bn/news/india-i81537-ভারতে_করোনাভাইরাসে_একদিনে_আক্রান্ত_প্রায়_৩৫_হাজার_মৃত্যু_৬৭১
ভারতে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা একনাগাড়ে বেড়ে চলেছে। একদিনে প্রায় ৩৫ হাজার নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছে। এরফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জনে পৌঁছেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৮, ২০২০ ০৯:৫৬ Asia/Dhaka
  • করোনার মৃত এক ব্যক্তির কফিন দাফনের জন্য নিয়ে যাচ্ছেন স্বজনরা
    করোনার মৃত এক ব্যক্তির কফিন দাফনের জন্য নিয়ে যাচ্ছেন স্বজনরা

ভারতে করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা একনাগাড়ে বেড়ে চলেছে। একদিনে প্রায় ৩৫ হাজার নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৮৮৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছে। এরফলে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ৩৮ হাজার ৭১৬ জনে পৌঁছেছে।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে গত ২৪ ঘণ্টায় ৬৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এরফলে এ পর্যন্ত ২৬ হাজার ২৭৩ জন করোনা রোগী প্রাণ হারালো। মোট আক্রান্তের মধ্যে অবশ্য এরইমধ্যে ৬ লাখ ৫৩ হাজার ৭৫১ জন করোনা রোগী সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৯২ জনে দাঁড়িয়েছে। দেশে বর্তমানে সুস্থতার হার দাঁড়িয়েছে ৬২.৯৩।

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বাড়ার পাশাপাশি নমুনা পরীক্ষাও বৃদ্ধি করা হয়েছে। গতকাল (শুক্রবার) ৩ লাখ ৬১ হাজার ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এটিই একদিনে পরীক্ষা করার সর্বোচ্চ সংখ্যা। ১৭ জুলাই পর্যন্ত মোট ১ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পজিটিভের হার হয়েছে ৯.৬৬ শতাংশ।

দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র  বরাবরই এগিয়ে রয়েছে। মহারাষ্ট্রে এপর্যন্ত ১১ হাজার ৪৫২ জন প্রাণ হারিয়েছে।

রাজধানী দিল্লিতে করোনায় ৩ হাজার ৫৭১, তামিলনাড়ুতে ২ হাজার ৩১৫, গুজরাটে ২ হাজার ১০৬, কর্ণাটকে ১ হাজার ১৪৭, উত্তর প্রদেশে ১ হাজার ৮৪, পশ্চিমবঙ্গে ১ হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। 

আক্রান্তের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, গুজরাট, উত্তর প্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।