জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিকে স্বাগত জানালেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম
https://parstoday.ir/bn/news/india-i82488-জম্মু_কাশ্মীরে_৩৭০_ধারা_ফেরানোর_দাবিকে_স্বাগত_জানালেন_কংগ্রেস_নেতা_পি_চিদাম্বরম
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর জন্য সেখানকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে দাবি জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। গতবছর ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়। এবার তা পুনর্বহালের দাবী জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৩, ২০২০ ১৪:৫৬ Asia/Dhaka
  • সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম
    সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর জন্য সেখানকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যে দাবি জানিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম। গতবছর ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার সেরাজ্যের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়। এবার তা পুনর্বহালের দাবী জানানো হয়েছে।

আজ (রোববার) সাবেক কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন,  মূলধারার ছয়টি বিরোধী দলের ঐক্য ও সাহসের প্রতি সালাম যারা গতকাল ৩৭০ ধারা পুনর্বহালের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। আমি তাঁদের দাবির পাশে পুরোপুরি দাঁড়ানোর আবেদন করছি।  বিজেপি’র নাম না করে পি চিদাম্বরম কটাক্ষ করে বলেন, স্বঘোষিত জাতীয়তাবাদীদের তথ্যহীন সমালোচনা উপেক্ষা করুন যারা ইতিহাস না পড়লেও ইতিহাস পুনরায় লেখার চেষ্টা করেন।

চিদাম্বরম আরও বলেন, ভারতীয় সংবিধানে রাজ্যগুলোর জন্য বিশেষ বিধান এবং ক্ষমতার অসম বন্টনের অসংখ্য উদাহরণ রয়েছে। তাঁর প্রশ্ন-সরকার যদি বিশেষ বিধানের পরিপন্থী হয় তবে নাগা ইস্যু কীভাবে সমাধান করবে?অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না বলেছেন ৩৭০ ধারা আর কখনও ফিরে আসবে না। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি,  কংগ্রেস,  পিপলস কনফারেন্স ইত্যাদির মতো দলের ৩৭০ ধারার স্বপ্ন দেখা বন্ধ করা উচিত।

গতকাল (শনিবার) জম্মু-কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দল এক যৌথ বিবৃতি প্রকাশ করে ৩৭০ ধারা এবং রাজ্যের পূর্বের স্থিতি পুনর্বহালের দাবী জানিয়েছে।৩৭০ ধারা ও ৩৫-এ ধারা পুনর্বহাল প্রসঙ্গে যৌথ ঘোষণাপত্রে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ, পিডিপি নেত্রী মেহেবুবা মুফতি, জেকেপিসিসি’র জি এ মীর, সিপিআই নেতা এম ওয়াই তারিগামী, জেকেপিসি’র সাজ্জাদ গণি লোন, জেকেএএনসি’র মুজাফফর শাহের নাম রয়েছে।

ঘোষণাপত্রে সেখানকার রাজনৈতিক নেতারা বলেন, আমরা সবাই সংবিধানের আওতায় জম্মু-কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ ফিরিয়ে আনার জন্য সম্মিলিতভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেন, ওঁরা ৩৭০ ধারা ৩৫-এ ধারা বাতিল করেছে। যতদিন তা ফিরিয়ে না দেওয়া হবে এখানে কখনও শান্তি আসবে না।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।