ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁইছুঁই, মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল
https://parstoday.ir/bn/news/india-i83081-ভারতে_করোনায়_আক্রান্তের_সংখ্যা_৫০_লাখ_ছুঁইছুঁই_মৃতের_সংখ্যা_৮০_হাজার_ছাড়াল
ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ৮০ হাজার ৭৭৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত এক পরিসংখ্যানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০৯:১১ Asia/Dhaka
  • ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁইছুঁই, মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট ৮০ হাজার ৭৭৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত এক পরিসংখ্যানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮০৯ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ৫৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। মোট ৩৮ লাখ ৫৯ হাজার ৩৯৯ জন চিকিৎসা থেকে ছাড়া পাওয়ায় বা সুস্থ হওয়ায় বর্তমানে ৯ লাখ ৯০ হাজার ৬১ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। দেশে গত ২ সেপ্টেম্বর থেকে একনাগাড়ে দৈনিক এক হাজারেরও বেশি করোনা রোগীর মৃত্যু হচ্ছে।

গতকাল (সোমবার) ১০ লাখ ৭২ হাজার ৮৪৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সোমবার পর্যন্ত মোট ৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার ২৭৩ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।   

ভারতের সংসদ

এদিকে, ভারতে গতকাল (সোমবার) থেকে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে। চলবে ১ অক্টোবর পর্যন্ত। কিন্তু লোকসভা ও রাজ্যসভার মোট ২৫ জন এমপি করোনা আক্রান্ত হওয়ায় তারা সংসদ অধিবেশনে যোগ দিতে পারেননি। আক্রান্তদের অধিকাংশই বিজেপি এমপি। এমপি ছাড়াও বেশ কিছু সংসদ কর্মী ও নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন

লোককসভার স্পিকার ওম বিড়লা বলেন, প্রতিকূল পরিস্থিতিতে সংসদের বর্ষাকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। বর্ষাকালীন অধিবেশনের জন্য স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। অধিবেশনের আগে, সমস্ত সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হয়েছে। সংসদ সদস্যদেরকে স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস এবং স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে। সংসদের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরও করোনা পরীক্ষা করা হয়েছে বলেও স্পিকার জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।