ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়াল, মৃত ৮৪,৩৭২
https://parstoday.ir/bn/news/india-i83164-ভারতে_করোনা_আক্রান্তের_সংখ্যা_৫২_লাখ_ছাড়াল_মৃত_৮৪_৩৭২
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১৪ হাজার ৬৭৭। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১ হাজার ১৭৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে এপর্যন্ত মোট ৮৪ হাজার ৩৭২ জন করোনা রোগীর মৃত্যু হল। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০২০ ০৮:২৫ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়াল, মৃত ৮৪,৩৭২

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১৪ হাজার ৬৭৭। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১ হাজার ১৭৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে এপর্যন্ত মোট ৮৪ হাজার ৩৭২ জন করোনা রোগীর মৃত্যু হল। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।

সরকারি সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৯৬ হাজার ৪২৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত মোট ৪১ লাখ ১২ হাজার ৫৫১ জন চিকিৎসা মুক্ত হয়েছেন বা সুস্থ হয়েছেন। বর্তমানে ১০ লাখ ১৭ হাজার ৭৫৪ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সামনের সারির যোদ্ধা বলা হলেও সরকারের কাছে করোনায় মৃত অথবা আক্রান্ত ওই যোদ্ধাদের পরিসংখ্যান না থাকায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি আজ (শুক্রবার) কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেছেন, প্রতিকূল তথ্যমুক্ত মোদি সরকার! থালা বাজানো, প্রদীপ জ্বালানোর চেয়ে তাদের সুরক্ষা এবং সম্মান বেশি প্রয়োজন। মোদি সরকার, করোনা যোদ্ধাদের এত অপমান কেন করলেন?’

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে বলেন, দেশে কতজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বা কতজন মারা গেছেন, এ নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। এরপরেই চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আত্মত্যাগের খোঁজ সরকার রাখে না! সরকার এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন! ভারতের মতো বিশ্বের আর কোনও দেশে করোনায় এত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়নি। কিন্তু, কেন্দ্রীয় সরকার এমন একটা ভান করছে, যেন এই তথ্যটি জাতির দৃষ্টি আকর্ষণের গুরুত্ব রাখে না।

আইএমএ’র পক্ষ থেকে করোনায় মৃত চিকিৎসকদের নামের তালিকা প্রকাশ করে এ পর্যন্ত ৩৮২ জন চিকিৎসক মারা গেছেন বলে জানানো হয়েছে। মৃত চিকিৎসকদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে আবেদন জানানো হয়েছে।

আইএমএফের পক্ষ থেকে এক প্রেস নোটে বলা হয়, করোনায় মৃত চিকিৎসকদের পরিবার সরকারের কাছ থেকে অন্তত সান্ত্বনা ও সমবেদনার দাবি রাখে। চিকিৎসক ছাড়াও কতজন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন, সরকারিভাবে তাঁদের একটা নামের তালিকা করার দাবি জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮