ভারতে করোনাভাইরাসে সুস্থতার হার বাড়ছে, সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখের কম
ভারতে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে সুস্থতার হার বেড়ে ১ লাখ ১ হাজার ৪৬৮ হয়েছে। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখ ৭৫ হাজার ৮৬১ জনে পৌঁছেছে। গতকাল (সোমবার) সকাল ৮ টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার এক পরিসংখ্যানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মোট ৮৮ হাজার ৯৩৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৫ হাজার ৮৩ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে।
করোনায় বর্তমানে সুস্থতার হার বেড়ে ৮০.৮৬ শতাংশ হয়েছে। সক্রিয় করোনা রোগীর হার হয়েছে ১৭.৫৪ শতাংশ। মৃত্যু হার দাঁড়িয়েছে ১.৫৯ শতাংশ। গতকাল (সোমবার) মোট ৯ লাখ ৩৩ হাজার ১৮৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত দেশে মোট ৬ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৭৭৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।
ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে কেবলমাত্র চলতি সেপ্টেম্বর মাসেই এ পর্যন্ত ১৯ লাখ ৪১ হাজার ২৩৮ জন সংক্রমিত হয়েছেন। একইসময়ে ১৭ লাখ ২৩ হাজার ৬৬ জন সুস্থ এবং ২৪ হাজার ৪৬৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে মোট ২৩৬ দিনে ৫৫ লাখ করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে।
ভারতে ১ থেকে ৫ লাখ করোনা আক্রান্তের ঘটনা হয়েছে ৩৯ দিনে। ৫ থেকে ১০ লাখ আক্রান্তের ঘটনা হয়েছে ২০ দিনে। ১০ থেকে ১৫ লাখ আক্রান্তের ঘটনা হয়েছে ১২ দিনে। ১৫ থেকে ২০ লাখ করোনা আক্রান্ত হয়েছে ৯ দিনে। ২০ থেকে ২৫ লাখ করোনা আক্রান্ত হয়েছে ৮ দিনে। ২৫ থেকে ৩০ লাখ করোনা আক্রান্তের ঘটনা হয়েছে ৮ দিনে। ৩০ থেকে ৩৫ লাখ আক্রান্ত হয়েছে ৭ দিনে। ৩৫ থেকে ৪০ লাখ আক্রান্ত হয়েছে ৬ দিনে। ৪০ থেকে ৪৫ লাখ আক্রান্ত হয়েছে ৬ দিনে। ৪৫ থেকে ৫০ লাখ আক্রান্ত হয়েছে ৫ দিনে। আক্রান্তের সংখ্যা ৫০ থেকে বেড়ে ৫৫ লাখ হতে সময় লেগেছে মাত্র ৬ দিন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।