ভারতে করোনায় একদিনে ৭৪,৪৪২ টি নয়া সংক্রমণ, মৃত ৯০৩
https://parstoday.ir/bn/news/india-i83604-ভারতে_করোনায়_একদিনে_৭৪_৪৪২_টি_নয়া_সংক্রমণ_মৃত_৯০৩
ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে একদিনে ৭৪ হাজার ৪৪২ টি নয়া সংক্রমণ এবং ৯০৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
অক্টোবর ০৫, ২০২০ ১১:৫০ Asia/Dhaka
  • ভারতে করোনায় একদিনে ৭৪,৪৪২ টি নয়া সংক্রমণ, মৃত ৯০৩

ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে একদিনে ৭৪ হাজার ৪৪২ টি নয়া সংক্রমণ এবং ৯০৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, ভারতে এপর্যন্ত (৪ অক্টোবর) ৭ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৩৯৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে। এরমধ্যে গতকাল (রোববার)  ৯ লাখ ৮৯ হাজার ৮৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

দেশে এপর্যন্ত মোট ৬৬ লাখ ২৩ হাজার ৮১৫ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ২ হাজার ৬৮৫ জন। মোট ৫৫ লাখ ৮৬ হাজার ৭০৩ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। শতাংশের হিসাবে যা ৮৪.৩৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগী হল ৯ লাখ ৩৪ হাজার ৪২৭ জন বা ১৪.১১ শতাংশ। এ নিয়ে একটানা ১৩ দিন ভারতে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখের  কম রয়েছে। মৃতের সংখ্যা কমে হয়েছে ১.৫৫ শতাংশ।

এদিকে, ভারতের কেন্দ্রীয় সরকার আগামী বছরের জুলাই মাসের মধ্যে গোটা দেশের কমপক্ষে ২৫ কোটি মানুষের  কাছে কোভিডের টিকা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেছেন, এ জন্য কোভিড প্রতিষেধকের ৪০ থেকে ১৫ কোটি ডোজ হাতে পাওয়া  প্রয়োজন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বলা হয়েছে, অগ্রাধিকারের ভিত্তিতে কাদের আগে ও কাদের পরে প্রতিষেধক দেওয়া হবে তার তালিকা তৈরি করে অক্টোবরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে পাঠাতে। স্বাস্থ্য মন্ত্রণালয়  জানিয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের আগে প্রতিষেধক দেওয়ার কথা ভাবা হচ্ছে।

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।