ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ছুঁইছুঁই, মৃত ১ লাখ ১২ ছাড়িয়েছে
https://parstoday.ir/bn/news/india-i83901-ভারতে_করোনা_আক্রান্তের_সংখ্যা_৭৪_লাখ_ছুঁইছুঁই_মৃত_১_লাখ_১২_ছাড়িয়েছে
ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ১৬১ জন। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৬, ২০২০ ১০:৫৮ Asia/Dhaka
  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪ লাখ ছুঁইছুঁই, মৃত ১ লাখ ১২ ছাড়িয়েছে

ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৩ লাখ ৭০ হাজার ৪৬৮ জন আক্রান্ত হয়েছেন। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ১৬১ জন। গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮ টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে।

সরকারি তথ্যে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৩৭১ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৮৯৫ জন কোরানা রোগী প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ৬৪ লাখ ৫৩ হাজার ৭৭৯ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ায় বর্তমানে ৮ লাখ ৪ হাজার ৫২৮ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

ভারতে সংক্রমণ মুক্ত বা সুস্থতার হার সামান্য বেড়ে ৮৭.৫৬ শতাংশ হয়েছে। মৃত্যু হার ১.৫২ শতাংশ। গতকাল ১৫ অক্টোবর ১০ লাখ ২৮ হাজার ৬২২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত ভারতে মোট ৯ কোটি ২২ লাখ ৫৪ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্যটিতে এ পর্যন্ত ১৫ লাখ ৬৪ হাজার ৬১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছে ৪১ হাজার ১৯৬ জন করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২২৬ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৩৩৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

পশ্চিমবঙ্গে এপর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৪১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১ হাজার ৮৯ জন করোনা রোগী। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭২০ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।