-
ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসায় ভাঙচুর করল হিন্দুত্ববাদীরা, ওয়াইসির নিন্দা
অক্টোবর ০৭, ২০২২ ১৫:০৮ভারতে বিজেপিশাসিত কর্ণাটকে একদল হিন্দুত্ববাদী জনতা 'মাহমুদ গাওয়ান মাদ্রাসা' নামে একটি ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে তোলপাড় চলছে। ঘটনাকে কেন্দ্র করে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে।
-
কর্ণাটকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার আছে: রাহুল গান্ধী
অক্টোবর ০৬, ২০২২ ১৫:১৪ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিশাসিত কর্ণাটক সরকারকে নিশানা করে বলেছেন, কর্ণাটকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার আছে। তিনি আজ (বৃহস্পতিবার) ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় হড়পা বানের বিপর্যয়ে মৃত ৮, মোদী-মমতার শোকপ্রকাশ
অক্টোবর ০৬, ২০২২ ১৪:০৫ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মাল নদীতে আচমকা হড়পা বানে বিপর্যয় সৃষ্টি হওয়ায় ৮ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
-
ধর্মভিত্তিক জনবিন্যাস নিয়ে পদক্ষেপ গ্রহণ না করা হলে দেশ ভেঙে যেতে পারে: ভাগবত
অক্টোবর ০৫, ২০২২ ১৮:৩৪ভারতে উগ্রহিন্দুত্ববাদী ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ’ বা ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবত বলেছেন, ধর্মভিত্তিক জনবিন্যাস নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে দেশ ভেঙে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তিনি আজ (বুধবার)নাগপুরে সঙ্ঘের দশেরা উৎসব কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
অক্টোবর ০৫, ২০২২ ১৪:০৪ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে সেনাবাহিনীর চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় একজন পাইলট নিহত হয়েছেন।
-
শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের নাম ঘোষণা
অক্টোবর ০৫, ২০২২ ০৯:০৭রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব, মুর্শিদাবাদ’ আয়োজিত ‘শ্রেষ্ঠ পত্রলেখক’ প্রতিযোগিতায় সেপ্টেম্বর, ২০২২-এর ফল প্রকাশ করা হয়েছে। এ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছিলেন তারা হলেন-
-
মহারাষ্ট্রে ফোনে 'হ্যালো' এর পরিবর্তে 'বন্দে মাতরম' বলার জন্য আদেশ জারি, বিরোধিতায় সোচ্চার মুসলিম নেতারা
অক্টোবর ০৪, ২০২২ ১৭:৪৭ভারতের মহারাষ্ট্র সরকার সমস্ত সরকারি কর্মকর্তাদের ল্যান্ডলাইন বা মোবাইল ফোনে 'হ্যালো'র পরিবর্তে 'বন্দে মাতরম' বলার জন্য একটি সরকারি আদেশ জারি করেছে। এটি ২ অক্টোবর থেকে রাজ্যে কার্যকর হয়েছে।
-
জম্মু-কাশ্মীরের কারা বিভাগের মহাপরিচালকের মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক
অক্টোবর ০৪, ২০২২ ০৮:৪১ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর কারা বিভাগের পুলিশের মহাপরিচালক (ডিজি) হেমন্ত কুমার লোহিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল (সোমবার) দিবাগত গভীর রাতে তার বাসভবনে তাকে গলা কেটে হত্যা করা হয়। তাকে জম্মু শহরের উপকণ্ঠে একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই ঘটনার পর হেমন্ত লোহিয়ার গৃহকর্মী ইয়াসীর আহমদ পলাতক রয়েছে।
-
৬ রাজ্যের ৭টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৩ নভেম্বর, ফল ঘোষণা ৬ নভেম্বর
অক্টোবর ০৩, ২০২২ ১৭:৫২ভারতে ৬টি রাজ্যের ৭টি বিধানসভা আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিহারের দু’টি আসনে এবং মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং ওড়িশার একটি করে আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ সব আসনে ভোট গ্রহণ করা হবে আগামী ৩ নভেম্বর এবং ফল ঘোষণা হবে ৬ নভেম্বর।
-
ভারতে বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি, অন্তর্ভুক্ত হল লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচন্ড'
অক্টোবর ০৩, ২০২২ ১৬:৩৫ভারতে 'প্রচন্ড' নামে দেশীয়ভাবে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) এর প্রথম চালান ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।