প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা গুরুত্বপূর্ণ: পেজেশকিয়ান
-
পেজেশকিয়ান ও লুকাশেঙ্কো
পার্সটুডে – ইরানের প্রেসিডেন্ট বেলারুশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন দেশগুলোর সঙ্গে সক্রিয় ও ভারসাম্যপূর্ণ সহযোগিতার নীতি অনুসরণ করে, যারা পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে অগ্রসর হয়।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ফোনালাপে তেহরান–মিনস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
পেজেশকিয়ান এ সময় বেলারুশের প্রেসিডেন্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ আলোচনার সর্বশেষ অবস্থার পাশাপাশি যুদ্ধবিরতি লঙ্ঘন সম্পর্কে অবহিত করেন।
তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যাতে ইরান বিশ্বাস করতে পারে এবং যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির জন্য আলোচনায় তাদের আন্তরিকতা প্রমাণিত হয়, পাশাপাশি অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তি না ঘটে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ সযয় বলেন, বেলারুশ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ককে কৌশলগত এবং ক্রমবর্ধমান হিসেবে বিবেচনা করে।
তিনি পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে আশা করেন যে, মতবিরোধগুলো সংলাপের মাধ্যমে সমাধান হবে।
বেলারুশের প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক আস্থা ছাড়া আলোচনা স্থায়ী ফল দিতে পারে না, তামধ্যে আস্থা গড়ে তোলার পরিবেশ জোরদার করা অপরিহার্য।#
পার্সটুডে/এস এ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন