-
পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও স্পিকারের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ
জানুয়ারি ২৫, ২০২২ ১৪:৩৯ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় বিধানসভা চত্বরে দাঁড়িয়ে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর তীব্র সমালোচনা করেছেন।
-
উত্তর প্রদেশে ‘সপা’র ১৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ, মুসলিম ৩১
জানুয়ারি ২৫, ২০২২ ১১:২০ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে সমাজবাদী পার্টি (সপা)। এরমধ্যে মুসলিম প্রার্থী করা হয়েছে ৩১ জনকে। ‘সপা’ প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব লড়বেন মইনপুরীর করহাল আসন থেকে। সীতাপুর জেলে থাকা অবস্থায় ‘সপা’ নেতা আজম খান রামপুর থেকে নির্বাচনী মাঠে নামবেন। একইসঙ্গে আজম খানের ছেলে আবদুল্লাহকে সোয়ার আসন থেকে টিকিট দেওয়া হয়েছে।
-
বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন বিধায়ক জিতেন্দ্র ভার্মা
জানুয়ারি ২৪, ২০২২ ১৬:৫৪ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আরও এক বিধায়ক বিজেপি ত্যাগ করেছেন। আজ (রোববার) বিজেপি ত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন আগ্রার ফতেহাবাদের বিজেপি বিধায়ক জিতেন্দ্র ভার্মা।
-
উত্তর প্রদেশে পাকিস্তান ইস্যুতে সপা-বিজেপি বাকযুদ্ধ
জানুয়ারি ২৪, ২০২২ ১৬:২১ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে পাকিস্তান ইস্যুতে সমাজবাদী পার্টি ও বিজেপি নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ শুরু হয়েছে। সমাজবাদী পার্টির (সপা) প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গণমাধ্যমে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আমাদের আসল শত্রু হল চিন। কিন্তু বিজেপি শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য পাকিস্তানকে টার্গেট করে।
-
ছত্তিশগড়ে অগ্নি সাক্ষী রেখে ভারতকে কট্টর হিন্দু রাষ্ট্রে পরিণত করার শপথ, মামলা দায়ের
জানুয়ারি ২৪, ২০২২ ১৫:৪২ভারতের ছত্তিশগড়ের কোরবা জেলায়, ভারতকে কট্টর হিন্দু রাষ্ট্র বানানো এবং শুধুমাত্র হিন্দুদের সাথে সম্পর্ক রাখার শপথ নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম ‘দ্য ওয়্যার’-এ ওই ঘটনা প্রকাশ্যে এসেছে।
-
বাঙালির ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই : মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ২৩, ২০২২ ১৫:২৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাঙালির ইতিহাস মুছে দেওয়ার ক্ষমতা কারও নেই। তিনি আজ (রোববার) নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কোলকাতায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতে একদিনে ৩ লাখ ৩৩ হাজারের বেশি করোনা সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ২২ লাখ
জানুয়ারি ২৩, ২০২২ ১৪:২৬ভারতে একদিনে ৩ লাখ ৩৩ হাজার ৫৩৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৫২৫ জন। গতকাল এই সংখ্যা ছিল ৪৮৮। সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২১ লাখ ৮৭ হাজার ২০৫ জনে পৌঁছেছে। আজ (রোববার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
গোয়ায় বড় ধাক্কা খেল বিজেপি, দল ছাড়ার ঘোষণা দিলেন সাবেক মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত
জানুয়ারি ২২, ২০২২ ১৬:৪১ভারতের গোয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে দু’দিনের মধ্যেই দু’টি বড় ধাক্কা খেয়েছে বিজেপি। প্রথমে উৎপল পাররিকর বিজেপি ছেড়ে পানাজি কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এবার গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরও দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ (শনিবার) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।
-
উত্তর প্রদেশে জোট সফল হলে ২ মুখ্যমন্ত্রী ও ৩ উপমুখ্যমন্ত্রী হবেন: ওয়াইসি
জানুয়ারি ২২, ২০২২ ১৬:৩৬ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদ উদ্দিন ওয়াইসি উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নয়া জোটের ঘোষণা দিয়ে বলেছেন, নির্বাচনে জোট সফল হলে রাজ্যে ২ জন মুখ্যমন্ত্রী ও ৩ জন উপ-মুখ্যমন্ত্রী হবেন। তিনি আজ (শনিবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা করেন।
-
ভারতের কর্নাটকের কলেজে হিজাব নিষিদ্ধ; মুসলিম হওয়ায় ক্লাসে যেতে মানা
জানুয়ারি ২২, ২০২২ ১৩:২৪ভারতের বিজেপিশাসিত কর্ণাটকের উডুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব নিষিদ্ধের পর থেকেই ছাত্রীদের আন্দোলন অব্যাহত রয়েছে। মুসলিম মেয়েরা হিজাব পরার দাবিতে গত তিন সপ্তাহ ধরে প্রতিবাদ জানাচ্ছেন।