-
কারাগার থেকেই নির্বাচনে লড়বেন সমাজবাদী পার্টির আজম খান, টিকিট পেয়েছেন ছেলেও
জানুয়ারি ২১, ২০২২ ১৭:০৯ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির শক্তিশালী নেতা আজম খান এবার জেল থেকেই বিধানসভা নির্বাচনে লড়বেন। তার প্রাক্তন বিধায়ক পুত্র আবদুল্লাহ আজম খানও নির্বাচনে লড়তে চলেছেন। সমাজবাদী পার্টি আজম খানকে রামপুর থেকে এবং তাঁর ছেলে আবদুল্লাহ আজমকে সোয়ার টান্ডা থেকে প্রার্থী ঘোষণা করেছে।
-
উত্তর প্রদেশে মুসলিম অধ্যুষিত ৫৫ আসনে প্রধান ৪ দলের অবস্থান কেমন?
জানুয়ারি ২১, ২০২২ ১৬:৫৮ভারতের উত্তর প্রদেশের ৪০৩ সদস্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৫টি আসনে ভোট হবে। এরমধ্যে সাহারানপুর, বিজনৌর, আমরোহা, সম্ভল, মোরাদাবাদ, পশ্চিম উত্তর প্রদেশের রামপুর ছাড়াও রোহিলখণ্ডের বেরেলি, বাদাউন, শাহজাহানপুর জেলার ৫৫টি বিধানসভা কেন্দ্র রয়েছে।
-
প্রধানমন্ত্রী মোদিকে নির্বোধ বলে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী
জানুয়ারি ২১, ২০২২ ১৬:৩৯ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ‘অমর জওয়ান জ্যোতি’র অনির্বাণ শিখাকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্বোধ বলে কটাক্ষ করে করেছেন পশ্চিমবঙ্গের সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
-
কর্ণাটকে সরকারি কলেজে হিজাব পরার দাবিতে মুসলিম ছাত্রীদের বিক্ষোভ
জানুয়ারি ২০, ২০২২ ১৭:৩৬ভারতের বিজেপিশাসিত কর্ণাটকের উডুপি জেলার একটি সরকারি কলেজে, মুসলিম মেয়েরা হিজাব পরার দাবিতে গত তিন সপ্তাহ ধরে বিক্ষোভ করছে। এখানকার ছয় মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে ক্লাসে আসতে নিষেধ করেছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে, কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ ওই বিষয়ে বিবৃতিতে বলেছেন, এ ধরণের পোশাক পরা শৃঙ্খলাভঙ্গ।
-
একদিনে ৩ লাখেরও বেশি সংক্রমণ রেকর্ড, সুনামিতে পরিণত হতে পারে তৃতীয় ঢেউ
জানুয়ারি ২০, ২০২২ ১৭:৩২ভারতে একদিনে ৩ লাখেরও বেশি নয়া করোনা রোগী পাওয়া গেছে। আট মাস পরে একদিনে এত বেশি সংক্রমিত রোগী পাওয়া গেল। ১৪ দিন আগে একদিনে সংক্রমণ ছিল এক লাখ। এবার একদিনেই ৩ লাখ রোগীকে শনাক্ত করা হয়েছে।
-
পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি দিলেন বিজেপি বিধায়ক, নিন্দা কুণালের
জানুয়ারি ১৯, ২০২২ ১৭:০৫ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে দিয়ে এনকাউন্টারের হুমকি দিয়েছেন।
-
উত্তর প্রদেশে ১৯ জন মুসলিমকে প্রার্থী করেছে কংগ্রেস
জানুয়ারি ১৯, ২০২২ ১৬:৪৯উত্তর প্রদেশে সাংবাদিক নিদা আহমেদ, সমাজকর্মী সাদাফ জাফর এবং ছাত্র নেতা সালমানসহ ১৯ জন মুসলিমকে প্রার্থী করেছে কংগ্রেস।
-
উত্তর প্রদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিজেপিকে নির্মূল করবে: কিরণময় নন্দ
জানুয়ারি ১৮, ২০২২ ১৬:৩১ভারতে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ বলেছেন, উত্তর প্রদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা নির্বাচনে বিজেপিকে নির্মূল করবে। ওই নির্বাচনে বিজেপি গো-হারা হারবে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
-
পাঞ্জাবে ‘আপ’ ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, অবস্থা খারাপ বিজেপি’র: জরিপ
জানুয়ারি ১৮, ২০২২ ১৬:২৭ভারতের পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সর্বশেষ জরিপে প্রকাশ, রাজ্যটিতে আম আদমি পার্টি (আপ) ও কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে।
-
দিল্লি পৌর কর্পোরেশন নির্বাচনে ৭০টি আসনে প্রার্থী দেবে ' মিম'
জানুয়ারি ১৭, ২০২২ ১৭:৪১সর্বভারতীয় মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) আসন্ন দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি) নির্বাচনে ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি এবার বিএসপিও দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনেও জোরালোভাবে লড়বে।