-
বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ: মেহেবুবা মুফতি
জানুয়ারি ১৭, ২০২২ ১৫:৪৬ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ। আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম এবিপিলাইভ ডটকম ওই তথ্য জানিয়েছে।
-
ভারতে করোনার সময় ১.৪৭ লাখ শিশু তাদের মা-বাবাকে হারিয়েছে: এনসিপিসিআর
জানুয়ারি ১৭, ২০২২ ১৫:০৭ভারতে শিশুর অধিকার রক্ষায় জাতীয় কমিশন (এনসিপিসিআর) সুপ্রিম কোর্টকে জানিয়েছে, ২০২০ সালের এপ্রিল থেকে দেশের ১ লাখ ৪৭ হাজার ৪৯২ জন শিশু করোনা এবং অন্যান্য কারণে তাদের বাবা-মায়ের মধ্যে কোনো একজন অথবা দুজনকেই হারিয়েছে। এর মধ্যে ৭৬,৫০৮ জন ছেলে, ৭০,৯৮০ জন মেয়ে এবং ৪ টি হিজড়া শিশু রয়েছে।
-
‘সংশোধিত নাগরিকত্ব আইন' কার্যকর না হওয়ায় বিজেপি'তে অসন্তোষ বৃদ্ধি
জানুয়ারি ১৬, ২০২২ ১৬:০৯ভারতে বহুলালোচিত ‘সংশোধিত নাগরিকত্ব আইন’ (সিএএ/ক্যা) কার্যকর না হওয়ায় বিজেপি’র মতুয়া এমপি-বিধায়কদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে মতুয়াদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় বিজেপির মতুয়া এমপি-বিধায়কদের মধ্যে অস্বস্তি প্রকাশ পাচ্ছে।
-
ভারতে বেড়েই চলেছে করোনা সংক্রমণ: ১ দিনে আক্রান্ত প্রায় ২ লাখ ৭১ হাজার
জানুয়ারি ১৬, ২০২২ ১৫:৫০ভারতে একদিনে ২ লাখ ৭১ হাজারের বেশি করোনা সংক্রমণ, সক্রিয় রোগী সাড়ে ১৫ লাখ, ভ্যাকসিন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সোচ্চার বিরোধীরা ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের সংখ্যা কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়ে চলার মধ্যে একদিনে ২ লাখ ৭১ হাজার ২০২ জন সংক্রমিত হয়েছে। গতকাল (শনিবার) এই সংখ্যা ছিল ২ লাখ ৬৮ হাজার ৮৩৩।
-
‘বিজেপি আগেই যোগীকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে’: অখিলেশ
জানুয়ারি ১৫, ২০২২ ১৫:৪৬ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ বিজেপির প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। গোরখপুর সিটি থেকে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
-
করোনার জন্য পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ৪ পৌরসভার ভোট
জানুয়ারি ১৫, ২০২২ ১৪:৪৬ভারতের পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে ৪ পৌরসভার নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আজ (শনিবার)রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত ঘোষণা করা হয়।
-
'উত্তর প্রদেশে দলিত ও সংখ্যালঘুদের চোখে ধুলো দিয়ে ক্ষমতা পেয়েছে বিজেপি '
জানুয়ারি ১৪, ২০২২ ১৫:৪৫ভারতের উত্তর প্রদেশের সাবেক মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য বলেছেন, ‘বিজেপির লোকেরা দলিত, অনগ্রসর, সংখ্যালঘু, মজলুমদের চোখে ধুলো দিয়ে ক্ষমতা পেয়েছে।’ তিনি আজ (শুক্রবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯, ‘সিবিআই’ তদন্তের দাবি
জানুয়ারি ১৪, ২০২২ ১৪:১৯ভারতের পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ৭২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে ৭ জনের লাশ উদ্ধার হয়েছিল। আজ (শুক্রবার) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ জনে পৌঁছেছে।
-
উত্তর প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারী সাদাফ জাফরকে প্রার্থী করল কংগ্রেস
জানুয়ারি ১৩, ২০২২ ১৬:১৬ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে আজ প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। ওই তালিকায় ১২৫ জন প্রার্থী রয়েছেন, যার মধ্যে ৪০ শতাংশ মহিলা প্রার্থী। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনকারী বিশিষ্ট নারী সমাজকর্মী সাদাফ জাফরকে লক্ষনৌ সেন্ট্রাল কেন্দ্র থেকে টিকিট দিয়েছে কংগ্রেস।
-
উত্তর প্রদেশে বিজেপিতে ব্যাপক ধস, দল ছাড়ছেন একের পর এক বিজেপি নেতা-মন্ত্রী
জানুয়ারি ১৩, ২০২২ ১৫:৪৮ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একের পর এক মন্ত্রী ও বিধায়করা ইস্তফা দেওয়া শুরু করেছেন। ওই ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে ১৪ জন বিধায়ক দল থেকে ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে স্বামী প্রসাদ মৌর্য, দারা সিং চৌহান এবং ধরম সিং সাইনি নামের তিন মন্ত্রী রয়েছেন।