ভারত
  • পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে বাংলাদেশ-২ হবে: শুভেন্দু অধিকারী

    পশ্চিমবঙ্গে এনআরসি করা প্রয়োজন, নইলে বাংলাদেশ-২ হবে: শুভেন্দু অধিকারী

    আগস্ট ২০, ২০২১ ১৪:২৯

    জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি’র পক্ষে সাফাই গেয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘যোগি আদিত্যনাথ (উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী) ও হিমন্তবিশ্ব শর্মা (অসমের মুখ্যমন্ত্রী) যা-যা করছেন, বাংলাতে সেটা দরকার। নইলে এই বাংলাটা বাংলাদেশ-টু হয়ে হয়ে যাবে।’ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় উত্তর ২৪ পরগণার বনগাঁ শহরে দলীয় এক কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

  • জম্মু-কাশ্মীরে পৃথক সংঘর্ষে এক সেনা কর্মকর্তা ও দুই গেরিলা নিহত

    জম্মু-কাশ্মীরে পৃথক সংঘর্ষে এক সেনা কর্মকর্তা ও দুই গেরিলা নিহত

    আগস্ট ২০, ২০২১ ১৩:২৬

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পামপোর এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (শুক্রবার) সকালে দক্ষিণ কাশ্মীরের পামপোরের খিরিউ এলাকায় ওই সংঘর্ষ হয়। অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) রাজৌরিতে এক সংঘর্ষে সুবেদার রাম সিং নামে সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিহত হয়েছেন। 

  • উত্তর প্রদেশে দেওবন্দের নাম পরিবর্তন করার দাবি জানাল বজরং দল

    উত্তর প্রদেশে দেওবন্দের নাম পরিবর্তন করার দাবি জানাল বজরং দল

    আগস্ট ১৯, ২০২১ ১৫:২৮

    ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে আলীগড়ের নাম পরিবর্তন করে হরিগড় এবং মঈনপুরীকে মায়ান নগর করার প্রস্তাব পাশ হওয়ার পরে, ডানপন্থী হিন্দুত্ববাদী কর্মীরা এবার দেওবন্দ নাম পরিবর্তনের দাবি জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

  • পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ, অখুশি তৃণমূল

    পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ, অখুশি তৃণমূল

    আগস্ট ১৯, ২০২১ ১৫:১৪

    ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতার বিষয়ে সিবিআই (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) তদন্তের নির্দেশ দিয়েছে কোলকাতা হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার) আদালত এ সংক্রান্ত রায় দিয়েছে। এ প্রসঙ্গে বিজেপি’র পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হলেও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন।

  • ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে জিতব: মমতা

    ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে জিতব: মমতা

    আগস্ট ১৮, ২০২১ ১৪:৪৮

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে সেখানে জিতব। তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। 

  • তালেবানের সমর্থনে বিবৃতি: সমাজবাদী পার্টির এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

    তালেবানের সমর্থনে বিবৃতি: সমাজবাদী পার্টির এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

    আগস্ট ১৮, ২০২১ ১৩:১২

    ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বার্কের বিরুদ্ধে তালেবানের সমর্থনে বিবৃতি দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি সম্ভল সদর কোতোয়ালিতে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ১২৪-এ, ২৯৫-এ ধারায় নথিভুক্ত করা হয়েছে।   

  • জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা নিহত

    জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা নিহত

    আগস্ট ১৭, ২০২১ ১৪:৪৩

    জম্মু-কাশ্মীরে অজ্ঞাত গেরিলা হামলায় বিজেপি নেতা জাভেদ আহমেদ দার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বিকেলে দক্ষিণ কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ওই বিজেপি নেতা নিহত হন। গত একসপ্তাহের মধ্যে এটি দক্ষিণ কাশ্মীরে বিজেপি নেতার দ্বিতীয় হত্যাকাণ্ড। বন্দুকধারীরা তার বাড়ির বাইরে গুলিবর্ষণ করলে তিনি নিহত হন। ওই ঘটনার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই বিজেপি নেতা মারা যান।

  • উত্তর প্রদেশে ‘আলীগড়’ -এর নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাশ

    উত্তর প্রদেশে ‘আলীগড়’ -এর নাম পরিবর্তন করে ‘হরিগড়’ রাখার প্রস্তাব পাশ

    আগস্ট ১৭, ২০২১ ১৩:৪৮

    ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে আলীগড় জেলার নাম পরিবর্তন করে হরিগড় রাখার প্রস্তাব পাশ হয়েছে। গতকাল (সোমবার) নবগঠিত আলীগড় জেলা পঞ্চায়েতের বৈঠকে ওই প্রস্তাব পাশ হয়। অন্যদিকে, মঈনপুরী শহরের নাম পরিবর্তন করে মায়ান নগর করার প্রস্তাব পাশ করা হয়েছে।

  • আফগান পরিস্থিতি সম্পর্কে মোদি ও জয়শঙ্করের নীরবতা রহস্যময়: কংগ্রেস মহাসচিব

    আফগান পরিস্থিতি সম্পর্কে মোদি ও জয়শঙ্করের নীরবতা রহস্যময়: কংগ্রেস মহাসচিব

    আগস্ট ১৭, ২০২১ ০৭:১১

    আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখল ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ‘রহস্যময় নীরবতা’ ভেঙে প্রতিবেশী দেশটি সম্পর্কে তাদের পরবর্তী কৌশল কী- তা দেশকে জানানো উচিত।