-
পশ্চিমবঙ্গে রাজনৈতিক মিছিল থেকে গুলি মারার স্লোগানে বিতর্ক
জানুয়ারি ২০, ২০২১ ১৭:৫৭ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক মিছিল থেকে গুলি মারার স্লোগান ওঠায় রাজনৈতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি হয়েছে।
-
অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে ৬ দলের মহাজোট করল কংগ্রেস
জানুয়ারি ২০, ২০২১ ১৬:০৪ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ৬ দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পাশাপাশি ওই জোটে এআইইউডিএফ, সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং আঞ্চলিক গণমোর্চা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রাজ্যে বিজেপি বিরোধী ওই মহাজোটের ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব।
-
ভারতের অরুণাচল প্রদেশে চীনা বসতি স্থাপনের অভিযোগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন রাহুল গান্ধী
জানুয়ারি ১৯, ২০২১ ১৫:৫৫ভারতের অরুণাচল প্রদেশে চীনা বসতি স্থাপনের অভিযোগে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। তিনি আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘ওনার প্রতিশ্রুতি স্মরণ করুন- দেশের মাথা নত হতে দেব না।’ একইসঙ্গে কংগ্রেস নেতা ও দলটির মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে টুইটবার্তায় লিখেছেন, ‘মোদীজি ৫৬ ইঞ্চির বুক কোথায় গেল?’
-
বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর, ওরা দাঙ্গাবাজ: মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ১৯, ২০২১ ১৩:৪৯ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর! এরা বাঁশ হয়ে ঢুকবে, আর ফালি হয়ে বেরোবে।’ তিনি আজ (মঙ্গলবার) পুরুলিয়ার হুটমোড়ায় দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
চীনের বিরুদ্ধে ভারতের অরুণাচল প্রদেশে গ্রাম তৈরির অভিযোগে চাঞ্চল্য
জানুয়ারি ১৮, ২০২১ ১৭:০৬ভারত ও চীনের মধ্যে পূর্ব লাদাখে চলমান সীমান্ত সংঘাতের আবহে এবার ভারতের অরুণাচল প্রদেশের মধ্যে চীন একটি নয়া বসতি স্থাপন করেছে বলে জানা গেছে। আজ (সোমবার) এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে আসায় কার্যত একটি নয়া উদ্বেগের সৃষ্টি হয়েছে। এনডিটিভি যে এক্সক্লুসিভ স্যাটেলাইট ছবি পেয়েছে, তাতে প্রকাশ, চীন অরুণাচল প্রদেশে তাসরি চু নদীর তীরে একটি নয়া গ্রাম প্রতিষ্ঠা করেছে, যেখানে কমপক্ষে ১০১ টি বাড়ি রয়েছে।
-
আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেবো না : মমতা বন্দ্যোপাধ্যায়
জানুয়ারি ১৮, ২০২১ ১৫:৩৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি বেঁচে থাকতে বাংলাকে বিক্রি হতে দেবো না। তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে দলীয় জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
করোনা ভ্যাকসিন ইস্যুতে রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার: পার্থ চট্টোপাধ্যায়
জানুয়ারি ১৭, ২০২১ ১৬:৫২ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। তিনি আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
পশ্চিমবঙ্গে নির্বাচন: বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ
জানুয়ারি ১৭, ২০২১ ১৬:২৭ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় উভয়পক্ষের মধ্যে বৈঠকে মোট ২৯৪ আসনের মধ্যে কংগ্রেস ১৩০ আসনের দাবি জানালে আপত্তি জানান বামফ্রন্ট নেতারা।
-
ভারত যাদের হাতে রয়েছে তাঁদের হাতে মানুষ নিরাপদ নয়: অধীর রঞ্জন চৌধুরী
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:৫৯ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, ‘ভারতবর্ষ আজকে যাদের হাতে রয়েছে তাঁদের হাতে মানুষ আজ নিরাপদ নয়। নিরাপদ নয় এ কারণে যে, তারা বলে, এ ভারতবর্ষে সকলের অধিকার সমান নয়।’ তিনি আজ (শনিবার) ভাঙড়ে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
ভারতে দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:২১ভারতে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিহত করতে দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদানের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (শনিবার) ব্রিটিশ-সুইডিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রযুক্তি নিয়ে সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, এই দু’টি প্রতিষেধক নিয়েই দেশে ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে।