ভারত
  • ভারতে ইউপিএ ক্ষমতায় থাকলে চীনকে ছুঁড়ে ফেলতে ১৫ মিনিটও লাগত না: রাহুল গান্ধী

    ভারতে ইউপিএ ক্ষমতায় থাকলে চীনকে ছুঁড়ে ফেলতে ১৫ মিনিটও লাগত না: রাহুল গান্ধী

    অক্টোবর ০৭, ২০২০ ১০:৪০

    ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, দেশে যদি (কংগ্রেস নেতৃত্বাধীন) ইউপিএ সরকার ক্ষমতায় থাকত কবেই চীনকে বাইরে ছুঁড়ে ফেলা হতো। আর এজন্য ১৫ মিনিট সময়ও লাগত না। লাদাখে ভারত ও চীনা সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘাত ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা প্রসঙ্গে গতকাল (মঙ্গলবার) তিনি ওই মন্তব্য করেন। 

  • জম্মু-কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

    জম্মু-কাশ্মীর সীমান্তে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত

    অক্টোবর ০৬, ২০২০ ১৮:১৬

    জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে সুকদেব সিং নামে এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ, গতকাল (সোমবার) সন্ধ্যা ৭ টা নাগাদ ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করলে ওই সেনা কর্মকর্তা নিহত হন। ভারতীয় সেনারা ওই ঘটনায় পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে যথাযথ জবাব দিয়েছে।

  • উত্তর প্রদেশে দলিত ও মুসলিমদের উপরে অত্যাচার বন্ধের দাবিতে কোলকাতায় বিক্ষোভ

    উত্তর প্রদেশে দলিত ও মুসলিমদের উপরে অত্যাচার বন্ধের দাবিতে কোলকাতায় বিক্ষোভ

    অক্টোবর ০৬, ২০২০ ১৭:১৫

    ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে দলিত ও মুসলিমদের উপরে অত্যাচার বন্ধের দাবিতে কোলকাতায় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে ফেডারেশনের সদস্য-সমর্থক ও বিভিন্ন ক্ষেত্রের সমাজকর্মীরা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • ‘চীনকে মোকাবিলা করতে ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত’, ‘অটল টানেল’ ইস্যুতে গ্লোবাল টাইমসের মন্তব্য

    ‘চীনকে মোকাবিলা করতে ভারতীয় বিমান বাহিনী প্রস্তুত’, ‘অটল টানেল’ ইস্যুতে গ্লোবাল টাইমসের মন্তব্য

    অক্টোবর ০৬, ২০২০ ১২:১৫

    ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়া বলেছেন, চীনের সঙ্গে পাল্লা দিতে ভারতীয় বিমান বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তার দাবি, চীন কেন, প্রয়োজনে চীন যদি পাকিস্তানের বিমানঘাঁটির সাহায্যও নেয় তাহলেও লড়ার জন্য প্রস্তুত বিমান বাহিনী।

  • পশ্চিমবঙ্গের বিজেপি নেতার হত্যার ঘটনায় রণক্ষেত্র: লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

    পশ্চিমবঙ্গের বিজেপি নেতার হত্যার ঘটনায় রণক্ষেত্র: লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

    অক্টোবর ০৫, ২০২০ ১৭:২৯

    ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা ও আইনজীবী মণীশ শুক্লা হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতারের দাবিতে আজ টিটাগড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল (রোববার) দিবাগত রাত সাড়ে ৮ টা নাগাদ টিটাগড় থানার উল্টোদিকে একটি বাজারে নিজের কার্যালয়ের সামনেই ওই নেতাকে গুলি করে হত্যা করে মোটরবাইকে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা।

  • কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফের ২ জওয়ান নিহত, আহত ৩

    কাশ্মীরে গেরিলা হামলায় সিআরপিএফের ২ জওয়ান নিহত, আহত ৩

    অক্টোবর ০৫, ২০২০ ১৫:৩০

    জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের উপরে গেরিলা হমালায় ধীরেন্দ্র এবং শৈলেন্দ্র কুমার নামে ২ জওয়ান নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ (সোমবার) ওই সংঘর্ষের ঘটনায় হতাহতরা ১১০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান। হামলাকারীরা অবশ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সমর্থ হয়েছে।

  • ভারতে করোনায় একদিনে ৭৪,৪৪২ টি নয়া সংক্রমণ, মৃত ৯০৩

    ভারতে করোনায় একদিনে ৭৪,৪৪২ টি নয়া সংক্রমণ, মৃত ৯০৩

    অক্টোবর ০৫, ২০২০ ১১:৫০

    ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে একদিনে ৭৪ হাজার ৪৪২ টি নয়া সংক্রমণ এবং ৯০৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সকাল ৮ টা থেকে আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

  • কংগ্রেস ক্ষমতায় এলে নয়া কৃষি আইন বাতিল করা হবে: রাহুল গান্ধী

    কংগ্রেস ক্ষমতায় এলে নয়া কৃষি আইন বাতিল করা হবে: রাহুল গান্ধী

    অক্টোবর ০৪, ২০২০ ১৫:৫৯

    ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে নয়া কৃষি আইন বাতিল করা হবে। কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক কৃষি আইনের বিরোধিতায় আজ (রোববার) তিনি পাঞ্জাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময়ে ওই মন্তব্য করেন।

  • ভারতে গত ২৯ দিনে ৩০ লাখেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত

    ভারতে গত ২৯ দিনে ৩০ লাখেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত

    অক্টোবর ০৪, ২০২০ ১২:৩৪

    ভারতে গত ২৯ দিনে প্রাণঘাতী করোনাভাইরাসে ৩০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশে যদি গত ৩০ জানুয়ারী প্রথম করোনা রোগীর সন্ধানের পরে মূল্যায়ন করা হয় তাহলে দেখা যাবে ২১৮ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ হয়েছে। এবং গত ২৯ দিনে রোগীর সংখ্যা ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত ৭৫ হাজার ৮২৯ টি নয়া সংক্রমণের ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে।