-
মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছেন দলিত নারীরা: কামরুজ্জামান
অক্টোবর ০৩, ২০২০ ১৯:৪৫ভারতের পশ্চিমবঙ্গের ‘সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক মুহাম্মাদ কামরুজ্জামান বলেছেন, মানবতা বিরোধী অপরাধের শিকার হচ্ছে দলিত নারীরা। তিনি আজ (শনিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই মন্তব্য করেছেন।
-
দেশে দলিত-সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
অক্টোবর ০৩, ২০২০ ১৫:৩৫ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশে দলিত সম্প্রদায় ও সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে। কৃষক সম্প্রদায়ের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। তিনি আজ (শনিবার) বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিজেপিশাসিত উত্তর প্রদেশের হাথরাস কাণ্ডের ঘটনার প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
করোনার নমুনা পরীক্ষায় বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল
অক্টোবর ০৩, ২০২০ ০৯:৪০ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন।
-
তৃণমূল এমপিদের হাথরসে যেতে উত্তর প্রদেশ পুলিশের বাধা, ধস্তাধস্তি
অক্টোবর ০২, ২০২০ ১৪:২৪ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপিদের উত্তর প্রদেশের হাথরসে যেতে বাধা দিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের হাথরসে সম্প্রতি ধর্ষণ ও নির্যাতনের ফলে এক দলিত তরুণীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) ক্ষতিগ্রস্ত ওই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে যাচ্ছিলেন তৃণমূল এমপি’রা। কিন্তু উত্তর প্রদেশ পুলিশের প্রবল বাধার মুখে পড়তে হয় ওই প্রতিনিধিদলকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক পর্যায়ে মাটিতে পড়ে যান তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন এমপি।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ছুঁইছুঁই, মৃত ৯৯ হাজার ৭৭৩
অক্টোবর ০২, ২০২০ ০৯:৩০ভারতে মারণব্যাধি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ৯৪ হাজার ৬৮ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত ৯৯ হাজার ৭৭৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
চীন সীমান্তে সাবসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ভারত: রিপোর্ট
অক্টোবর ০২, ২০২০ ০৫:৪৫চীনের সঙ্গে অভিন্ন সীমান্তের কাছাকাছি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে তৎপর হয়েছে ভারত। যখন দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে প্রচণ্ড উত্তেজনা বিরাজ করছে তখন দিল্লির পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হলো।
-
ভারতে মোট করোনা সংক্রমণের মধ্যে গত সেপ্টেম্বরেই প্রায় ৪২ শতাংশ আক্রান্ত হয়েছেন
অক্টোবর ০১, ২০২০ ১৭:১৩ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত ৬৩ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এরমধ্যে গত সেপ্টেম্বরেই ৪১.৫৩ শতাংশ আক্রান্তের ঘটনা ঘটেছে। গত মাসে ২৬ লাখ ২১ হাজার ৪১৮ টি সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। গতমাসেই এই মহামারীতে ৩৩ হাজার ৩৯০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
-
উত্তর প্রদেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, গ্রেফতার
অক্টোবর ০১, ২০২০ ১৫:৩৭ভারতের বিজেপিশাসিত উত্তরপ্রদেশের হাথরসে নিহত এক তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপিকে পুলিশ গ্রেফতার করেছে। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে উত্তর প্রদেশ পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের সিনিয়র নেতাদের গ্রেফতার করেছে।
-
জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ৩ ভারতীয় সেনা জওয়ান নিহত, আহত ৫
অক্টোবর ০১, ২০২০ ০৯:৫৩জম্মু-কাশ্মীর সীমান্তে কুপওয়াড়া ও পুঞ্চে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ফলে ৩ ভারতীয় সেনা জওয়ান নিহত ও ৫ জন আহত হয়েছেন।
-
'যারা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে তারা সবচেয়ে বড় গুন্ডা’, পরোক্ষে বিজেপিকে খোঁচা মমতার
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৭:৫০উত্তরের জেলাগুলির জন্য নানা উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হলেও রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা করা হয়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং জেলার দ্বিতীয় পর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে নাম না করে বিজেপিকে খোঁচা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এছাড়াও ধর্মীয় ভেদাভেদের অভিযোগ তুলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন তিনি।