-
বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়: আদভানি-উমা-যোশীরা সবাই বেকসুর খালাস
সেপ্টেম্বর ৩০, ২০২০ ১৩:৩৭ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলায় ভারতের সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদভানিসহ অভিযুক্ত ৩২ জনকেই বেকসুর খালাস দিয়েছে দেশটির আদালত। উগ্র হিন্দুত্ববাদীরা ওই মসজিদটি ভেঙে ফেলার ২৮ বছর পর আজ (বুধবার) উত্তর প্রদেশের লক্ষ্ণৌর বিশেষ সিবিআই আদালত এই রায় দেয়।
-
পিডিপি নেত্রী মেহবুবাকে কতদিন আটকে রাখা হবে- জানতে চাইল সুপ্রিম কোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৮:৩১ভারতের সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে আর কতদিন আটকে রাখা হবে- তা জানতে চেয়েছে। মেহবুবা মুফতিকে আটকে রাখার বিরুদ্ধে এক আবেদনের শুনানিতে আদালত কেন্দ্রীয় সরকারের উদ্দেশে ওই প্রশ্ন করেছে। আগামী ১৫ অক্টোবর ওই মামলার পরবর্তী শুনানি হবে।
-
ঝাড়খণ্ডে তাবলিগ জামাতের ১৭ বিদেশি সদস্যকে জরিমানা করে মুক্তি দিল আদালত
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৪:৪১ভারতের ঝাড়খণ্ডের রাঁচির একটি আদালত তাবলিগ জামাতের ১৭ বিদেশি সদস্যকে জরিমানা করে রেহাই দিয়েছে। দেশে করোনা পরিস্থিতির মধ্যে ওই তাবলিগ সদস্যরা দিল্লির নিজামুদ্দিনের মারকাজের কর্মসূচি থেকে ফিরে রাঁচিরএকটি মসজিদে অবস্থান করছিলেন। তাঁদের বিরুদ্ধে করোনা সংক্রমণ ছড়ানোসহ বিভিন্ন অভিযোগ করা হয়।
-
ভারতে কৃষি বিলে সই রাষ্ট্রপতির, কৃষক ও বিরোধীদলের বিক্ষোভ চলছেই
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৫:৫১ভারতে বহুলালোচিত কৃষি সংক্রান্ত বিলে সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগেই এ সংক্রান্ত তিনটি বিল সংসদে পাশ হয়েছিল। গতকাল (রোববার) রাতে রাষ্ট্রপতি ওই তিন বিলে সই করায় তা আইনে পরিণত হয়েছে।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছুঁইছুঁই, মৃত ৯৫,৫৪২
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৪:১৬ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬১ লাখ হতে চলেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৫৪২। আজ (সোমবার) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
অসমে মাদ্রাসা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করা হবে: শিক্ষামন্ত্রী
সেপ্টেম্বর ২৭, ২০২০ ২০:০০ভারতের অসমের বিজেপি সরকার মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে কার্যত পিছু হটল। মাদ্রাসা বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট ধর্মের পণ্ডিতদের সঙ্গে আলোচনা ও সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে গতকাল (শনিবার) রাজ্যের শিক্ষামন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা মন্তব্য করেছেন।
-
অযোধ্যায় রামের জন্মস্থানের পরে এবার মথুরায় কৃষ্ণ জন্মভূমির দাবি ওঠায় ক্ষুব্ধ ইকবাল আনসারী
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১৬:১৩ভারতের উত্তর প্রদেশের মথুরায় এবার শ্রীকৃষ্ণের জন্মস্থান পুনরুদ্ধার ও সেখানকার একটি মসজিদ অপসারণের দাবি ওঠায় বাবরী মসজিদ মামলার সাবেক বাদী ইকবাল আনসারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, হিন্দু-মুসলিমের রাজনীতি করা লোকেরা এই বিষয়টি বাড়িয়ে যাচ্ছেন। এরা হিন্দু ও মুসলিমের মধ্যে লড়াই বাধিয়ে দিতে চায়।
-
কৃষি বিল ইস্যুতে বিজেপি’র সঙ্গে ২৪ বছরের পুরনো সম্পর্ক ত্যাগ, ‘এনডিএ’ থেকে বেরিয়ে এল অকালি দল
সেপ্টেম্বর ২৭, ২০২০ ১২:১৩ভারতে কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট ত্যাগ করল পাঞ্জাবের শিরোমণি অকালি দল। এরফলে বিজেপি’র সঙ্গে তাদের দীর্ঘ প্রায় ২৪ বছরের সম্পর্ক ছিন্ন হল।
-
এবার শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা, মসজিদ সরানোর দাবি
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১৫:৪৮ভারতের অযোধ্যায় রাম জন্মভূমি আন্দোলনে সফল হওয়ার পরে এবার মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবিতে আদালতে মামলা হয়েছে। মথুরা আদালতে মামলাকারীদের দাবি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে একটি শাহী মসজিদ তৈরি করা হয়েছিল। ওই মসজিদ ওই জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে।
-
ভারতে করোনাভাইরাস পরীক্ষায় গতি বাড়ছে, ৯ দিনে ১ কোটি পরীক্ষা
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১২:৫৫ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি করোনা পরীক্ষার গতি বৃদ্ধি পেয়েছে। গত ৯ দিনে ১ কোটি মানুষের মধ্যে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। আমেরিকার পরে নমুনা পরীক্ষার নিরিখে ভারত দ্বিতীয় সর্বোচ্চ দেশ।