-
জম্মু-কাশ্মীরে সংঘর্ষে ১ সেনা ও ১ গেরিলা নিহত, অস্ত্রশস্ত্র উদ্ধার
আগস্ট ১২, ২০২০ ১৪:৫৪জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এক সংঘর্ষে সেনাবাহিনীর এক জওয়ান ও ১ গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) ওই বন্দুকযুদ্ধের ঘটনায় সংঘর্ষস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, কিছু গ্রেনেড ও অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে।
-
ইসলামবিদ্বেষী পোস্টকে কেন্দ্র করে বেঙ্গালুরুতে সহিংসতা, মন্দির পাহারায় মুসলিমরা
আগস্ট ১২, ২০২০ ০৮:১২সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ব্যাপক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ওই ঘটনা ঘটেছে।
-
ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্ট: বেঙ্গালুরুতে ব্যাপক বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৩
আগস্ট ১২, ২০২০ ০৭:২০ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাতে ওই ঘটনা ঘটেছে।
-
বাবরী মসজিদ-রাম ইস্যুতে মুসলিম নেতাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন
আগস্ট ১১, ২০২০ ১৪:৪৮ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত বাবরী মসজিদ-রাম জন্মভূমি ইস্যুতে বিতর্কিত মন্তব্যের অভিযোগে সমাজবাদী পার্টির নেতা শফিকুর রহমান বার্ক এমপি, অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ডের সম্পাদক মাওলানা ওয়ালি রহমানি ও অন্য মুসলিম নেতার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পদক্ষেপ গ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে। আজ (মঙ্গলবার) আইনজীবী বিনীত জিন্দাল তাঁদের বিরুদ্ধে আদালতের রায় অবমাননার অভিযোগে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
-
ভারতে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়লেও মৃত্যু হার কমেছে
আগস্ট ১১, ২০২০ ১১:৪৬ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়লেও সক্রিয় করোনা রোগী ও মৃত্যু হার কমেছে। আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ৬০১ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন। একইসময়ে ৮৭১ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় ওই তথ্য জানিয়েছে।
-
ভারতে করোনায় আক্রান্ত প্রণব, ২৪ ঘণ্টায় ৬২ হাজার নয়া সংক্রমণ, মৃত ১০০৭
আগস্ট ১০, ২০২০ ১১:৪৪ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। তিনি আজ (সোমবার) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ওই তথ্য জানিয়েছেন। প্রণব বাবু একইসঙ্গে গত সপ্তাহে যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের আইসোলেশনে যেতে অনুরোধ করেছেন এবং করোনা পরীক্ষা করতে বলেছেন। তাঁকে দিল্লির আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
বিহারে ভয়াবহ বন্যায় ৭৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩
আগস্ট ১০, ২০২০ ০৬:৫৭ভারতের বিহার রাজ্যে ভয়াবহ বন্যায় ৭৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং ২৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কেরালা রাজ্যে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে।
-
সরকারের ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক কাঠামো শেষ হয়ে গেছে: রাহুল গান্ধী
আগস্ট ০৯, ২০২০ ১৪:০০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক কাঠামো শেষ হয়ে গেছে। তিনি আজ (রোববার) এক ভিডিও বার্তায় ওই মন্তব্য করেছেন।
-
অন্ধ্র প্রদেশে করোনা হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু, মোদির শোক প্রকাশ
আগস্ট ০৯, ২০২০ ০৭:২৩ভারতের অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায় করোনাভাইরাস চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
রাজস্থানে ‘জয় শ্রী রাম’ ও ‘মোদি জিন্দাবাদ’ ধ্বনি না দেওয়ায় মুসলিম অটোচালককে বেধড়ক মারধর
আগস্ট ০৮, ২০২০ ১৪:১৩ভারতের রাজস্থানে ‘জয় শ্রী রাম’ ও ‘মোদি জিন্দাবাদ’ ধ্বনি না দেওয়ায় এক মুসলিম অটো চালককে বেধড়ক মারধর করল দুর্বৃত্তরা। গফফার আহমেদ কাছওয়া (৫২) নামে ওই অটোচালকের কাছে থেকে নগদ ৭০০ টাকা ও হাত ঘড়িও ছিনিয়ে নেওয়া হয়েছে।