-
এবার মুসলিম সবজি বিক্রেতাকে হুমকি দিলেন ভারতের বিজেপি বিধায়ক (ভিডিও)
এপ্রিল ৩০, ২০২০ ০৮:০১ভারতে হিন্দুত্ববাদী বিজেপি’র বিধায়ক ব্রিজভূষণ রাজপুত এক মুসলিম সবজি বিক্রেতাকে মারধর করার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে বিজেপি বিধায়ক ব্রিজভূষণকে এক মুসলিম সবজি বিক্রেতাকে তার নাবালক ছেলের সামনে হুমকি দেওয়াসহ হেনস্থা ও হয়রানি করতে দেখা গেছে।
-
ভারতে করোনা আক্রান্তদের বাঁচাতে প্লাজমা দিচ্ছেন তাবলিগের সুস্থ সদস্যরা
এপ্রিল ২৯, ২০২০ ১৫:০২ভারতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের বাঁচাতে প্লাজমা দান করছেন দিল্লিতে তাবলিগ জামাতের সুস্থ হয়ে ওঠা তিন শতাধিক সদস্য। তাদের শরীরে করোনার সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়া যে এন্টিবডি তৈরি হয়েছে, যা দিয়ে সুস্থ করা সম্ভব গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীকে।
-
ভারতে ৪৬ সিআরপিএফ সদস্যের দেহে করোনা, মৃত ১, কোয়ারেন্টাইনে গোটা ব্যাটেলিয়ান
এপ্রিল ২৯, ২০২০ ০৯:৫৭ভারতে আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪৬ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন এবং মুহাম্মাদ ইকরাম হুসেইন (৫৫) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যাটেলিয়ানের সব সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
-
মুসলিমদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ বিজেপি বিধায়কের! (ভিডিও)
এপ্রিল ২৮, ২০২০ ১৫:০৯ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি করোনা সংক্রমণ এড়াতে মুসলিম বিক্রেতাদের কাছ থেকে সবজি না কেনার পরামর্শ দিয়েছেন। তাঁর এ ধরণের পরামর্শে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
-
কোলকাতাসহ পশ্চিমবঙ্গের ৪ জেলা রেড জোন, কন্টেইনমেন্ট জোন ২২৭
এপ্রিল ২৮, ২০২০ ১১:৩৪ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় করোনাজনিত কারণে রেড জোন বা স্পর্শকাতর এলাকা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। পশ্চিমবঙ্গের কোলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। কন্টেইনমেন্ট জোন (নিয়ন্ত্রিত এলাকা) বেড়ে হয়েছে ২২৭।
-
করোনা মারণভাইরাস রুখে সামাজিক দূরত্ব বজায় রাখতে বললেন মোদি
এপ্রিল ২৭, ২০২০ ১৪:৫৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘করোনা মারণভাইরাসকে রুখতে আমাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’ তিনি আজ (সোমবার) বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা ও লকডাউন ইস্যুতে ভিডিও কনফারেন্সে ওই মন্তব্য করেন।
-
করোনায় ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৪৮, আক্রান্ত প্রায় ২৮ হাজার
এপ্রিল ২৭, ২০২০ ১১:১৭ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৮৯২। দেশে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ হাজার ১৮৫ জন সুস্থ হয়েছে। আজ (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গিয়েছে।
-
বিশ্বকে করোনা মুক্ত করতে রমজানে আরও বেশি ইবাদত করার আহ্বান মোদির
এপ্রিল ২৬, ২০২০ ১৩:৩৮ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রেডিওতে ‘মন কি বাত’ (মনের কথা) অনুষ্ঠানে রমজান মাসে আরও বেশি করে ইবাদতের মধ্য দিয়ে বিশ্বকে করোনা মুক্ত করার আহ্বান জানিয়েছেন। আজ (রোববার) দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ওই আহ্বান জানান।
-
করোনা ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও তৃণমূল এমপিদের দ্বন্দ্ব চরমে
এপ্রিল ২৬, ২০২০ ০৭:৩১করোনাভাইরাস ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও তৃণমূল এমপিদের মধ্যে জোরালা সংঘাত শুরু হয়েছে। সম্প্রতি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দেন অনাবাসী ১৪ জন চিকিৎসক। এদেরমধ্যে ১১ জন আমেরিকা, দুইজন ইংল্যান্ড ও একজন জার্মানিতে থাকেন।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই, মৃত ৭৭৫
এপ্রিল ২৫, ২০২০ ১৪:১৮ভারতে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৯ জন। এসময়ের মধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০৬ এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৫। এছাড়া গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬২ জন। আজ (শনিবার) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।