-
ভারতে মুসলিম নিপীড়নের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীদের কাছে ১০১ সাবেক আমলার চিঠি
এপ্রিল ২৫, ২০২০ ১২:০১ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম নিপীড়ন ইস্যুতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেন ১০১ জন সাবেক আমলা। তারা তাবলিগ জামাত আয়োজিত দিল্লির নিজামুদ্দিন মারকাজের সাম্প্রতিক কর্মসূচিকে বিভ্রান্তকর ও নিন্দনীয় কাজ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে ওই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমের একাংশের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে সাম্প্রদায়িক রূপ দেওয়ার কাজটিকে 'একেবারেই দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন।
-
পশ্চিমবঙ্গে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সংঘাত চরমে, সোচ্চার তৃণমূল নেতারা
এপ্রিল ২৪, ২০২০ ১৫:০৪ভারতের পশ্চিমবঙ্গে করোনা ও অন্যান্য ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনখড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সংঘাত চরমে উঠেছে। উভয়েই একাধিকবার পাল্টাপাল্টি চিঠি লেখায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
-
লকডাউনের মধ্যে দিল্লির মসজিদে আযান দেয়া যাবে: মনিশ সিসোদিয়া
এপ্রিল ২৪, ২০২০ ১৪:১০ভারতের রাজধানী দিল্লিতে মসজিদে আযান দেয়া গেলেও নামাজ বাসায় পড়তে হবে বলে জানিয়েছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া। তিনি আজ (শুক্রবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।
-
করোনা পরিস্থিতিতেও বিজেপি সাম্প্রদায়িকতা ও ঘৃণার ভাইরাস ছড়াচ্ছে: সোনিয়া
এপ্রিল ২৩, ২০২০ ১১:৩৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী হিন্দুত্ববাদী বিজেপি’র সমালোচনা করে বলেছেন, করোনা পরিস্থিতিতেও সমাজে বিজেপি সাম্প্রদায়িকতা ও ঘৃণার ভাইরাস ছড়াচ্ছে। তিনি আজ (বৃহস্পতিবার) কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ওই মন্তব্য করেন।
-
রমজানে তারাবিহসহ অন্যান্য ইবাদত বাসায় করার আহ্বান ভারতীয় আলেমদের
এপ্রিল ২৩, ২০২০ ০৯:২২ভারতের প্রখ্যাত আলেম ও ইসলামী সংস্থার পক্ষ থেকে আসন্ন রমজান মাসে তারাবিহ ও অন্যান্য ইবাদত বাসায় করার আহ্বান জানানো হয়েছে। করোনাভাইরাসজনিত লকডাউন পরিস্থিতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে আগামীকাল (শুক্রবার) রমজানের চাঁদ দেখা গেলে শনিবার প্রথম রোজা অনুষ্ঠিত হবে।
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল, একদিনে মৃত্যু ৫৯
এপ্রিল ২২, ২০২০ ১৯:৩৭ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৭১। এ পর্যন্ত মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। নয়া সংক্রমণ ঘটেছে ১ হাজার ৪৮৬টি। আজ (বুধবার) সন্ধ্যা ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
পশ্চিমবঙ্গে ত্রাণের দাবিতে সড়ক অবরোধকে কেন্দ্র করে জনতা-পুলিশ সংঘর্ষ
এপ্রিল ২২, ২০২০ ১৪:৪৯ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়ায় ত্রাণের দাবিতে সড়ক অবরোধকে কেন্দ্র করে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ (বুধবার) ওই ঘটনাকে কেন্দ্র করে বাদুড়িয়ার তারাগুনিয়া দাসপাড়া এলাকায় কার্যত রণক্ষেত্রের সৃষ্টি হয়।
-
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪ গেরিলা নিহত
এপ্রিল ২২, ২০২০ ০৯:১৫ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চার গেরিলা নিহত হয়েছে। আজ (বুধবার) সোপিয়ান জেলায় ওই গেরিলারা নিহত হয়। এরআগে চলতি মাসে চারটি সংঘর্ষে ১৩ গেরিলা প্রাণ হারান।
-
মানুষকে সচেতন করতে এবার মাইক হাতে মমতা, লকডাউন মেনে চলার আহ্বান (ভিডিও)
এপ্রিল ২১, ২০২০ ১৪:৪৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি সম্পর্কে বলেছেন, ‘ভারতে এরকম লকডাউনের পরিস্থিতি আগে কখনও তৈরি হয়নি। কখনও এভাবে ঘরবন্দি হয়ে মানুষকে থাকতে হয়নি। সেজন্য আজকে আমরা খুব কষ্টে আছি, দুঃখে আছি।’
-
এবার ভারতের প্রেসিডেন্ট ভবনে করোনার হানা, ১০০ জন কোয়ারেন্টাইনে
এপ্রিল ২১, ২০২০ ১০:৩২ভারতের প্রেসিডেন্ট ভবনে এক পরিচ্ছন্নতাকর্মীর দেহে করোনাভাইরাস ধরা পড়ায় সেখানে কর্মরত কমপক্ষে একশ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।