-
পশ্চিমবঙ্গে লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখবে কেন্দ্র: রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া
এপ্রিল ২০, ২০২০ ১৪:৩৫ভারতের পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্যের বিভিন্ন এলাকা সফর করবেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই ওই সফরের বিষয়ে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদলের ওই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
-
মহারাষ্ট্রের পালঘরে গণপিটুনিতে সন্ন্যাসীসহ নিহত ৩, ধৃত ১১০
এপ্রিল ২০, ২০২০ ১২:০৯ভারতের মহারাষ্ট্রের পালঘরে ২ সন্ন্যাসীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা। কমপক্ষে ১০০ গ্রামবাসী সন্ন্যাসীদের ওপরে আক্রমণ করে বলে অভিযোগ। নিহত ২ সাধু/সন্ন্যাসীর মধ্যে একজনের জনের বয়স ৭০ বছর। নিহত দুই সাধু হলেন সুশীল গিরি মহারাজ (৩৫) এবং চিকানে মহারাজ কল্পবৃক্ষগিরি (৭০)। তাঁদের গাড়ির চালক নীলেশ তেলাঙ্গেকেও (৩৫) মারমুখী উন্মত্ত জনতা ইট, পাথর বাঁশ, লাঠি ইত্যাদি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
-
মোদিকে নাৎসি বলে কঠোর সমালোচনায় পড়লেন ইমরান খান
এপ্রিল ২০, ২০২০ ১২:০৪ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, তার ভাষায়, নাৎসি বলে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
-
ভারতে মুসলিমদের ওপর অত্যাচার ও নিপীড়ন বেড়েছে: মার্কেন্ডেয় কাটজু
এপ্রিল ১৯, ২০২০ ১৫:৩০ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান মার্কেন্ডেয় কাটজু বলেছেন, ভারতে মুসলিমদের ওপর অত্যাচার ও নিপীড়ন সম্প্রতি বেড়েছে এবং গণমাধ্যমের কিছু ব্যক্তি মুসলিমদেরকে সন্ত্রাসী ও দেশবিরোধী হিসেবে উপস্থাপন করছে। গত (শুক্রবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন। আজ (রোববার) গণমাধ্যমে তাঁর এ সংক্রান্ত মন্তব্য প্রকাশ্যে এসেছে।
-
ভারতীয় সেনাপ্রধানের সফরের মধ্যে কাশ্মিরে গেরিলা হামলা : নিহত ৩ সৈন্য
এপ্রিল ১৯, ২০২০ ১১:২১ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলা হামলায় ভারতীয় তিন সেনা নিহত হয়েছেন। ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে যখন কাশ্মিরে দুদিনের সফর করছেন তখন এ হামলা হলো। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে চতুর্থ দফা অভিযান চালাল গেরিলারা।
-
ভারতে করোনায় মৃত্যু ৫০০ ছাড়াল, আক্রান্ত ১৫,৭১২: মাঠে নেমেছে সশস্ত্র পুলিশ
এপ্রিল ১৯, ২০২০ ০৯:৩১ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৫০৭ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১২ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে করোনার ১ হাজার ৩৩৪ টি নয়া সংক্রমণ এবং ২৭ জন মারা গেছে। এছাড়া ২ হাজার ২৩১ জন সুস্থ হয়েছে।
-
করোনা ইস্যুতে কোলকাতায় প্রতীকী প্রতিবাদ, বামফ্রন্ট নেতারা গ্রেফতার
এপ্রিল ১৮, ২০২০ ১৪:৫৫ভারতের পশ্চিমবঙ্গে রেশনে দুর্নীতির অভিযোগের সুরাহা ও সকলের করোনা পরীক্ষার দাবিতে প্রতীকী বিক্ষোভকে কেন্দ্র করে বামফ্রন্টের প্রথমসারির নেতাদের গ্রেফতার করা হয়েছে।
-
ভারতে করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নৌবাহিনীর ২১ সদস্যসহ আক্রান্ত ৯৯২
এপ্রিল ১৮, ২০২০ ১০:১৮ভারতে করোনায় গত ২৪ ঘন্টায় ৪৩ জনের মৃত্যু হয়েছে এবং ৯৯২ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে এপর্যন্ত মোট ৪৮০ জন প্রাণ হারিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৭৮। এছাড়া ১ হাজার ৯৯২ জন সুস্থ হয়েছেন। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
সীমান্তে সতর্ক নজর রাখতে হবে, কাউকে ঢুকতে দেওয়া হবে না: মমতা
এপ্রিল ১৭, ২০২০ ১৬:২৭ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সীমান্তে কাউকে ঢুকতে দেওয়া হবে না। কে কোথা থেকে আসছে নজর রাখতে হবে।
-
করোনাভাইরাস: ভারতে ২৪ ঘণ্টায় মৃত ৩২, নতুন আক্রান্ত ১০৭৬
এপ্রিল ১৭, ২০২০ ১৬:০৪ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে ১ হাজার ৭৬ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এরফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৮৩৫। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৪৫২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৭৬৬ জন।