-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬১৩, মৃত ৩৫
এপ্রিল ০১, ২০২০ ০৭:৪৩ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬১৩ হয়েছে। মৃতের সংখ্যা ৩৫। সুস্থ হয়েছে ১৪৮ জন। আজ (বুধবার) সকালে এবিপি নিউজ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইট ‘এবিপিলাইভ ডট কম’ ওই তথ্য জানিয়েছে। অন্যদিকে, ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬১১, মৃতের সংখ্যা ৪৭ এবং ১৫৩ জন সুস্থ বলে জানানো হয়েছে।
-
বিজেপি নেতারা ত্রাণ দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে: দিলীপ ঘোষ
মার্চ ৩১, ২০২০ ১৭:২২ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে মানুষের মধ্যে ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তাঁর দাবি, বিজেপি নেতারা ত্রাণ বিলি করতে গেলে তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে।
-
দিল্লিতে তাবলিগ জামাতের কর্মসূচি থেকে করোনা, এফআইআর দায়েরের নির্দেশ
মার্চ ৩১, ২০২০ ০৬:৫৭ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের এক কর্মসূচি থেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। দিল্লি সরকার সংশ্লিষ্ট এলাকার তাবলিগ জামাতের নেতৃত্ব দেওয়া এক মাওলানার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় ওই এলাকাকে সিল করে দেওয়া হয়েছে।
-
পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে : মমতা
মার্চ ৩০, ২০২০ ১৪:৫৮ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে। তিনি আজ (সোমবার) করোনা ভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিষয়ে রাজ্য সচিবালয় নবান্নে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানান।
-
পরিযায়ী শ্রমিকদের জনস্রোত ঠেকাতে ভারতের সব রাজ্যের সীমান্ত সিল করার নির্দেশ
মার্চ ৩০, ২০২০ ০৭:৩৩ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ১ হাজার ১০০ জন আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ২১। আজ (সোমবার) সকালে ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৩৯, সুস্থ ৯৮ এবং ৩০ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। অন্যদিকে, এবিপিলাইভ ডটকমে ১ হাজার ১৩৯ জন আক্রান্ত, ৯০ জন সুস্থ এবং ২৭ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে।
-
করোনা মোকাবিলায় লকডাউন ছাড়া আর কোনো উপায় ছিল না: মোদি
মার্চ ২৯, ২০২০ ১২:৫৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় লকডাউনজনিত সমস্যায় ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি আজ (রোববার) রেডিওতে ‘মন কি বাত’ বা মনের কথা অনুষ্ঠানে এ সংক্রান্ত মন্তব্য করেন।
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০০, সুস্থ ৮০, তিহার জেল থেকে বন্দি মুক্তি
মার্চ ২৯, ২০২০ ০৭:৪৫ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৮ জন। আজ (রোববার) সকালে এবিপিলাইভ ডটকম ও ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১০২৯ এবং ১০০৫ বলে জানানো হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রতিমুহূর্তে অবশ্য পরিসংখ্যান পরিবর্তন হচ্ছে। আক্রান্তদের মধ্যে কমপক্ষে ৮০ জন সুস্থ হয়েছেন।
-
মমতার চিঠিতে আশার আলো দেখছেন কেরালার বাঙালি শ্রমিকরা
মার্চ ২৮, ২০২০ ১৪:২৩ভারতে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেরালার মুখ্যমন্ত্রীর কাছে যে চিঠি পাঠিয়েছেন তাতে আশার আলো দেখছেন কেরালায় কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকরা। আজ (শনিবার) কেরালায় বাঙালি শ্রমিকদের নেতা ইদ্রিস আলী মণ্ডল রেডিও তেহরানকে ওই তথ্য জানিয়েছেন।
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭৩, মৃত ২০
মার্চ ২৮, ২০২০ ০৮:৪৭ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭৩ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন। কার্যত দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪, মৃত ১৮
মার্চ ২৭, ২০২০ ১৫:৩১ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪ জনে পৌঁছেছে। ইতোমধ্যেই করোনাজনিত কারণে ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে। যদিও ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে চলমান পরিসংখ্যানে আজ সন্ধ্যা পর্যন্ত ৮০৯ জন আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে।