-
‘চোর ধরো, জেল ভরো’ শ্লোগান দিয়ে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৪:৫৪ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের ভাষণের বিরোধিতায় তুমুল হট্টগোল করেছেন বিজেপি বিধায়করা। আজ (বুধবার)রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়।
-
‘যেখানে সুবিধা পাবে সেখান থেকে তেল কিনবে নয়াদিল্লি’
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১২:১৪ভারতের জ্বালানিমন্ত্রী হারদিপ সিং পুরি বলেছেন, তার দেশ যেখান থেকে সুবিধা পাবে এবং যাকে নির্ভরযোগ্য বলে মনে করবে সেখান থেকে তেল কিনবে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে নিষেধাজ্ঞা মেনে চলার জন্য ভারতের ওপর যখন ক্রমেই চাপ বাড়ছে তখন দিল্লি তাদের এই অনড় অবস্থানের কথা জানিয়ে দিল।
-
অসমে বাল্যবিবাহবিরোধী গ্রেফতার অভিযান চলছে: আতঙ্কে মানুষ, স্থগিত হচ্ছে বিয়ে
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৮:৪৬ভারতে বিজেপিশাসিত অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ৪ হাজার ৭৪টি এফআইআর-এর ভিত্তিতে এ পর্যন্ত ২ হাজার ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
-
দেশ চালাচ্ছে আদার ব্যাপারিরা! চার দিন আগেই সরকার পড়ে যাচ্ছিল : মমতা
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১৫:২২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আদার ব্যাপারীরা আজকে দেশ নিয়ন্ত্রণ করছে, চার দিন আগেই তো সরকার পড়ে যেত! কোনোরকম টিম টিম করে জ্বলছে।
-
‘বাংলাদেশি অনুপ্রবেশ’ জনজাতি অধ্যুষিত এলাকায় ব্যাপক প্রভাব ফেলেছে: অমিত শাহ
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১১:২৪ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা অমিত শাহ কথিত বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে বলেছেন, ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ জনজাতি অধ্যুষিত এলাকায় জনসংখ্যার আনুপাতিক হারে ব্যাপক প্রভাব ফেলেছে। এতে জনজাতিদের ক্ষতি হয়েছে।
-
ভারতের অসমে বাল্যবিবাহের ঘটনায় ধরপাকড় ইস্যু উঠল মুসলিম পার্সোনাল ল'বোর্ডে
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৭:১১ভারতে বিজেপিশাসিত অসমে বাল্যবিবাহের ঘটনায় ধরপাকড় ইস্যু উঠল মুসলিম পার্সোনাল ল’বোর্ডের বৈঠকে। গোটা বিষয়টির উপরে নজর রাখতে বোর্ডের আইনি সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল (রোববার) উত্তর প্রদেশের লখনৌতে মুসলিম পার্সোনাল ল’বোর্ডের বৈঠকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
-
ভারতের সংসদে তুমুল হট্টগোল, অধিবেশন মুলতুবি
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ১৬:২০ভারতে বৃহত্তম শিল্প গোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ দিল্লির সংসদভবন চত্বরে গান্ধী মূর্তির সামনে বিরোধীরা ধর্না-অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করেছেন। একইসঙ্গে ওই ইস্যুতে আজ বিরোধীদলীয় এমপিদের তুমুল হট্টগোলের জেরে সংসদের উভয়কক্ষের কাজকর্ম আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১ টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে।
-
ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়ায় রাশিয়ার ক্ষতি হবে না: শোলজের দাবি
ফেব্রুয়ারি ০৬, ২০২৩ ০৬:৫৩জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ দাবি করেছেন, তিনি ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে রাশিয়ার কোনো ক্ষতি হবে না। তিনি বলেছেন, আমেরিকাসহ অন্যান্য পশ্চিমা মিত্রের সঙ্গে মিলে জার্মানি ইউক্রেনকে এই যুদ্ধ ট্যাংক সরবরাহ করেছে যাতে দেশটি ‘আত্মরক্ষা’ করতে পারে।
-
অসমে বাল্যবিবাহের বিরুদ্ধে ধরপাকড় চলছেই
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৩:৫৩ভারতে বিজেপিশাসিত অসমে বাল্যবিবাহ প্রতিরোধে গ্রেফতার হওয়া ব্যক্তিদের সংখ্যা বেড়ে ২,২৫৮তে পৌঁছেছে। অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপির সিনিয়র নেতা হিমন্তবিশ্ব শর্মা বলেছেন, ‘হাজার হাজার নাবালিকাকে ভবিষ্যতে বাল্যবিবাহের হাত থেকে বাঁচাতে এই প্রজন্মের একাংশকে কষ্ট করতেই হবে। সরকারের লক্ষ্য একটাই, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যকে বাল্যবিবাহমুক্ত করতে হবে।’
-
পশ্চিমবঙ্গে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে: শুভেন্দু অধিকারী
ফেব্রুয়ারি ০৫, ২০২৩ ১৩:১৬ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যে অবিলম্বে সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’চালু হবে বলে মন্তব্য করেছেন।