"আফগানিস্তানের সর্বদলীয় ও অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাবো"
https://parstoday.ir/bn/news/iran-i100566-আফগানিস্তানের_সর্বদলীয়_ও_অন্তর্বর্তী_সরকারকে_স্বাগত_জানাবো
তুর্কমেনিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বলেন: আমরা আমাদের ক্রমবর্ধমান (ইরান-তাজিকিস্তান) সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে চাই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০২১ ১৫:২৩ Asia/Dhaka

তুর্কমেনিস্তান সফররত ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে বলেন: আমরা আমাদের ক্রমবর্ধমান (ইরান-তাজিকিস্তান) সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করতে চাই।

ইরানের প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, আমরা আফগানিস্তানের সর্বদলীয় ও অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাবো। ইরান ও তাজিকিস্তানের মধ্যে সম্প্রসারিত সম্পর্কের ওপর জোর দিয়ে প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি বলেন: "বাণিজ্য, সংস্কৃতি ও অর্থনীতির ক্ষেত্রে দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক অব্যাহত রয়েছে। আমরা চাই আরো বেশি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে।" 
ইকো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রায়িসি।#

পার্সটুডে/মো.আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।