শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরান আমার অক্সিজেন’
প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা রাখি সবাই কুশলে আছেন। রেডিও তেহরানের ‘রংধনু আসর’, ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’, ‘গল্প ও প্রবাদের গল্প’, ‘আসমাউল হুসনা’, ‘কুরআনের আলো’ প্রভৃতি মূল্যবোধ ও নৈতিকতায় সমৃদ্ধ অনুষ্ঠান আমার জীবনে অনেক প্রভাব ফেলেছে। আমার ব্যক্তি এবং পারিবারিক জীবনকে আলোকিত করছে।
আমি মনে করি বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, 'ইরান ভ্রমণ, 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা,' দর্পন, স্বাস্থ্যকথা এবং উপরে উল্লেখিত অনুষ্ঠানগুলোর চাহিদা শ্রোতাদের কাছে কখনও ফুরাবে না। আর এসব অনুষ্ঠান শুনে আমার মতো অনেক শ্রোতা ব্যক্তি ও পারিবারিক জীবনকে আলোকিত করছে। ব্যক্তি, পারিবারিক ক্ষেত্রে প্রভাব ফেলছে এবং সমাজে ইতিবাচক ভুমিকা রাখছে।
প্রিয় রেডিও তেহরান তুমি আমার অক্সিজেন। তোমায় শুনে আমি জীবনে প্রাণ ফিরে পাই। আমার শ্রান্ত ক্লান্তিময় শরীরে তুমি এনে দাও একরাশ প্রশান্তির ছোঁয়া। তোমার সেই প্রশান্তিময় ছোঁয়ার অনুভবে আমার শারীরিক ও মানসিক দুইই সচল রাখি। তুমি ধৈর্যশীল হতে সাহায্য করছ। তোমার সহায়তা পেয়ে আমি আমার কর্মক্ষেত্র, সাংসারিক জীবন এবং আরও অন্যান্য কাজ সামলে নিয়ে চলছি। তোমার আন্তরিকতা আমায় মুগ্ধ করে। সেই মুগ্ধতার আবেশে আমি কলম ধরার শক্তি পাই। নতুবা কোনো নারীর পক্ষে এভাবে কলম ধরা সম্ভব হত না। রেডিও তেহরান- সকল কাজের অনুপ্রেরণা পাই আমি তোমার কাছ থেকে। তাই তো নিয়মিতভাবে তোমার অনুষ্ঠান শুনি। যতদিন এ ক্ষুদ্র প্রাণ বাঁচবে ততদিন শুনে যাব তোমায়।
আমি তাই সবাইকে করি আহ্বান,
নিয়মিত শুনুন রেডিও তেহরান।
বিশ্বে আছে অনেক বেতার,
রেডিও তেহরানের জুড়ি মেলা ভার।
ভরাতে মন বৃদ্ধি করতে জ্ঞান,
শুনুন রেডিও তেহরান।
জীবনকে ভালো ভাবে গড়তে,
রেডিও তেহরানকে হবে শুনতে।
নিয়মিত রেডিও তেহরান শুনুন,
জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করুন।
কনকনে ঠাণ্ডায় একরাশ উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই ইতি টানলাম। অজান্তে ভুল কিছু লিখে থাকলে ক্ষমা চাইছি।
ধন্যবাদান্তে
মনীষা রায়
মেখলিগঞ্জ, কোচবিহার, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।