ইরানের আলিসাদর গুহা: বিশ্বের বৃহত্তম জলগুহা
-
আলিসাদর জলগুহায় পর্যটকদের ভিড়
হামাদানের রহস্যময় ও বৃহত্তম আলিসাদর জলগুহায় এখন পর্যটকদের আনাগোনা অনেক বেশি। কারণ এখন চলছে ইরানি নববর্ষ বা নওরোজ। গত দু'বছর মহামারী করোনার জন্য এ গুহায় প্রবেশ করা যেত না। আর তাই এখন হামাদানের আলিসাদর জলগুহায় পর্যটকদের ভিড় অনেক।
ইরানের এই ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক নিদর্শন হামাদান প্রদেশে অবস্থিত৷ এ প্রাকৃতিক নিদর্শন সমগ্র পৃথিবীতে বিরল ৷এই ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক নিদর্শনটির নাম আলিসাদর গুহা৷হামেদান শহর থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর-পশ্চিমে একটি পাহাড়ের নীচে এই গুহাটি অবস্থিত৷ ঐ এলাকার স্থানীয় লোকজন গুহাটির নাম দিয়েছে আলীসাদর। গুহাটির ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য হলো এর ভেতরে অসংখ্য লেক বা নালা পরস্পর সংযুক্ত হয়ে আছে৷ লেকগুলো আঁকাবাঁকা৷ লেকের পানি অসম্ভব স্বচছ৷ পানির কোনো রং নাই, গন্ধও নাই৷ স্বচ্ছতার কারণে পাঁচ মিটার গভীর পর্যন্ত স্পষ্ট দেখতে পাওয়া যায়৷এ গুহার উচ্চতা প্রায় চল্লিশ মিটার বা একশো বত্রিশ ফুট৷তবে পানির এই গভীরতা সবসময় সমান থাকেনা, মাঝেমধ্যে উঠানামা করে৷ পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার অর্থাৎ বিশ থেকে চল্লিশ ইঞ্চির মতো বাড়ে কমে৷ বহুবছরের প্রাচীন এই গুহাটি ১৯৬৩ সালে প্রথমবারের মতো আবিষ্কৃত হয়৷ হামাদানের পর্বতবাসী বা পর্বতারোহীরা এই রহস্যময় গুহাটি আবিষ্কার করেন৷ পাহাড়ের নীচের এই জলগুহাটির এ পর্যন্ত চব্বিশ কিলোমিটার আবিষ্কৃত হয়েছে৷ দর্শকরা পায়ে হেঁটে কিংবা নৌকা বেয়ে গুহার ভেতরের এই করিডোর উপভোগ করতে পারে।#
পার্সটুডে/আবুসাঈদ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।