ইসলামি প্রজাতন্ত্র দিবস উদযাপিত হলো ইরানের মিলাদ টাওয়ারে
https://parstoday.ir/bn/news/iran-i106026-ইসলামি_প্রজাতন্ত্র_দিবস_উদযাপিত_হলো_ইরানের_মিলাদ_টাওয়ারে
ইরানের রাজধানী তেহরানের মিলাদ টাওয়ারের ময়দানে ১ এপ্রিল শুক্রবার বিকেলে ইসলামি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি ইরানের সব শহরে অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ০২, ২০২২ ১১:১৯ Asia/Dhaka
  • ইরানের মিলাদ টাওয়ারে ইসলামি প্রজাতন্ত্র দিবস উদযাপন
    ইরানের মিলাদ টাওয়ারে ইসলামি প্রজাতন্ত্র দিবস উদযাপন

ইরানের রাজধানী তেহরানের মিলাদ টাওয়ারের ময়দানে ১ এপ্রিল শুক্রবার বিকেলে ইসলামি প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি ইরানের সব শহরে অনুষ্ঠিত হয়েছে।

পয়লা এপ্রিল ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস। এই বিশেষ দিবসের তাৎপর্য ও প্রেক্ষাপট হলো। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারিতে হযরত ইমাম খোমেনী (রহ) এর নেতৃত্বে ইসলামী বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর দেশটিতে ৩০ মার্চ এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটের মাধ্যমে ইরানের জনগণ ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে রায় দিয়েছিলেন। জনগণ ইসলামি প্রজাতন্ত্র চায় কিনা জানতে চেয়ে এই গণভোটের আয়োজন করা হয়। এতে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে ৯৮ দশমিক ২ শতাংশ ভোট পড়েছিলো। এরপর ১ এপ্রিল ১৯৭৯ ইরানকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছরের ১ এপ্রিল ইরানে পালিত হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র দিবস।#

পার্সটুডে/আবুসাঈদ/০২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।