অত্যাধুনিক বিমান থাকলেও আমাদের সীমান্তে প্রবেশের সাহস হবে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i106414-অত্যাধুনিক_বিমান_থাকলেও_আমাদের_সীমান্তে_প্রবেশের_সাহস_হবে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির সাবাহি ফার্দ বলেছেন, শত্রুরা অত্যাধুনিক বিমান ও সরঞ্জামের অধিকারী হওয়া সত্ত্বেও ইরান সীমান্তে প্রবেশের সাহস পাবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১০, ২০২২ ১২:০১ Asia/Dhaka
  • আমির সাবাহি ফার্দ
    আমির সাবাহি ফার্দ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার আমির সাবাহি ফার্দ বলেছেন, শত্রুরা অত্যাধুনিক বিমান ও সরঞ্জামের অধিকারী হওয়া সত্ত্বেও ইরান সীমান্তে প্রবেশের সাহস পাবে না।

তিনি আজ (রোববার) আরও বলেছেন, এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কিন্তু এরপরও আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে। ২৪ ঘণ্টা ৩৬০ ডিগ্রিতে মনিটরিং চালিয়ে যেতে হবে।

কমান্ডার আমির সাবাহি ফার্দ বলেন, ইরান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ, পরিচালনা ও সংরক্ষণকে পুরোপুরি আয়ত্ত করতে সক্ষম হয়েছে। এ কারণে এ ক্ষেত্রে শত্রুদের একাধিপত্য শেষ হয়ে গেছে। তারা এখন আমাদের মোকাবেলায় দুর্বল অবস্থানে রয়েছে।

এর আগে ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের উপপ্রধান আলী দেলাবারি বলেছেন, অ্যারোস্পেস ডিভিশনের সামরিক সরঞ্জামের ৯০ শতাংশ নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

ইরানের প্রতিরক্ষা ক্ষেত্রে অ্যারোস্পেস ডিভিশনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে গণ্য করা যেতে পারে। এই বিভাগ দেশের ৯টি বৃহৎ অঞ্চল এবং হাজার হাজার পয়েন্টে তৎপরতা চালাচ্ছে।

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।