রেডিও তেহরানের জুলাই মাসের 'শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' বিজয়ীর নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i111438-রেডিও_তেহরানের_জুলাই_মাসের_'শ্রেষ্ঠ_শ্রোতা_পুরস্কার'_বিজয়ীর_নাম_ঘোষণা
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা'র (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় জুলাই ২০২২-এর ফল ঘোষণা করা হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৩, ২০২২ ১৪:৪০ Asia/Dhaka
  • রেডিও তেহরানের জুলাই মাসের 'শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' বিজয়ীর নাম ঘোষণা

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা'র (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় জুলাই ২০২২-এর ফল ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক চিঠি, রিসিপশন রিপোর্ট, সোস্যাল মিডিয়ায় রেডিও তেহরানের পক্ষে তৎপরতার ভিত্তিতে জুলাই মাসে ‘শ্রেষ্ঠ শ্রোতা’ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘের সভাপতি নজরুল ইসলাম। বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাইলে আপনিও নিয়মিত চিঠি লিখুন এবং রিসিপশন রিপোর্ট পাঠান। সেইসঙ্গে ফেসবুকে রেডিও তেহরানের খবরাখবর শেয়ার করুন। খবরে লাইক দিন, মন্তব্য করুন। আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা!

আমাদের কাছে ইমেইল করার ঠিকানা: [email protected]

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩