মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশ নিন, পুরস্কার জিতুন
https://parstoday.ir/bn/news/iran-i115504-মাসিক_শ্রেষ্ঠ_পত্রলেখক_প্রতিযোগিতায়_অংশ_নিন_পুরস্কার_জিতুন
রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব এবং বাংলাদেশের কিশোরগঞ্জের 'আইআরআইবি ফ্যান ক্লাব' চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে 'শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা'র আয়োজন করেছে।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ০৫, ২০২২ ১৭:১৭ Asia/Dhaka
  • মাসিক শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অংশ নিন, পুরস্কার জিতুন

রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব এবং বাংলাদেশের কিশোরগঞ্জের 'আইআরআইবি ফ্যান ক্লাব' চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে 'শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা'র আয়োজন করেছে।  

প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক বাংলাভাষী শ্রোতাদেরকে রেডিও তেহরানের অনুষ্ঠানের ওপর মতামত জানিয়ে প্রতি মাসে ন্যূনতম দুটি করে চিঠি লিখতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মাসে চারজনকে 'শ্রেষ্ঠ পত্রলেখক' নির্বাচন করে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আর বিজয়ীদের লেখাগুলো রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেতে প্রকাশ ও প্রিয়জনে প্রচার করা হবে।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে যে দুজন বিজয়ী হবেন তাদেরকে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' এবং ভারত থেকে বিজয়ীদেরকে 'ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব' পুরস্কৃত করবে।

 

নিয়মাবলি:

১) একটি ইমেইল আইডি থেকে একজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।

২) চিঠিতে প্রতিযোগীর নাম, পূর্ণ ডাক ঠিকানা ও মোবাইল নম্বর ইংরেজিতে উল্লেখ করতে হবে। সেইসাথে একটি ছবি পাঠাতে হবে।

৩) চিঠি পাঠাবেন এই ইমেইল ঠিকানায়: [email protected]

তবে, বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীরা [email protected] ইমেইলে আর ভারতের অংশগ্রহণকারীরা [email protected] মেইলে একটি কপি CC করবেন।

৪) ইমেইলে সাবজেক্টের স্থানে ‘Letter writing contest- 2022’ লিখতে হবে।

৫) প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।