ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/iran-i117492-ইরানের_ভৌগোলিক_অখণ্ডতার_প্রতি_সমর্থন_দিতে_চীন_প্রতিশ্রুতিবদ্ধ_রাষ্ট্রদূত
তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানাতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক কৌশলগত এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের চূড়ান্ত শ্রদ্ধা রয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ২২, ২০২২ ১০:৪৯ Asia/Dhaka
  • চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া
    চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া

তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানাতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক কৌশলগত এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের চূড়ান্ত শ্রদ্ধা রয়েছে।

হুয়া চ্যাং বললেন, ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে বৈদেশিক হস্তক্ষেপের চরম বিরোধী চীন এবং দেশটির জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে বেইজিংয়ের পক্ষ থেকে সর্বোচ্চ পর্যায়ের সমর্থন আছে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। সেখানে তিনি চীনের একটি কনসুলেন্ট অফিস উদ্বোধন করেন।

চীনা রাষ্ট্রদূত বলেন, ইরানের সঙ্গে সম্পর্ককে তার দেশ কৌশলগত দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে এবং এই সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব আরও বাড়াতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে দুই দেশের নেতাদের মধ্যে সই হওয়া বিভিন্ন চুক্তি এবং ২৫ বছর মেয়াদি পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তি ভিত্তি হিসেবে কাজ করবে।

গত কিছুদিন আগে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলো এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি যৌথ বিবৃতিতে বলেছিলেন যে, পারস্য উপসাগরে যে বিতর্কিত তিনটি দ্বীপ রয়েছে যার মালিকানা সংযুক্ত আরব দাবি করে থাকে তার প্রতি বেইজিঙের সমর্থন রয়েছে।

চীনা প্রেসিডেন্টের এই বিবৃতিতে ইরান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এরপর চীনা প্রেসিডেন্টের বক্তব্য সংশোধন করে বেইজিংয়ের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চীনা রাষ্ট্রদূত গতকাল নতুন করে এসব কথা বললেন।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/২২