ইস্পাহানের ব্যর্থ ড্রোন হামলা ইসরাইল চালিয়েছে: মার্কিন পত্রিকার দাবি
https://parstoday.ir/bn/news/iran-i119060-ইস্পাহানের_ব্যর্থ_ড্রোন_হামলা_ইসরাইল_চালিয়েছে_মার্কিন_পত্রিকার_দাবি
ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি সামরিক ওয়ার্কশপে শনিবার রাতের ড্রোন ব্যর্থ হামলাটি ইহুদিবাদী ইসরাইল চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি লিখেছে, “ইসরাইল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ৩০, ২০২৩ ০৬:৩৬ Asia/Dhaka
  • ইস্পাহানের ব্যর্থ ড্রোন হামলা ইসরাইল চালিয়েছে: মার্কিন পত্রিকার দাবি

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের একটি সামরিক ওয়ার্কশপে শনিবার রাতের ড্রোন ব্যর্থ হামলাটি ইহুদিবাদী ইসরাইল চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি এ ঘটনায় জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দৈনিকটি লিখেছে, “ইসরাইল শনিবার মধ্যরাতে ইরানের একটি সামরিক গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে।”

দৈনিকটি দাবি করেছে, ইরানের স্পেস রিসার্স সেন্টারের একটি অস্ত্র ও গোলাবারুদ তৈরির কারখানায় ছোট আকারের ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, এই কারখানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা হয় বলে মার্কিন সরকার অনেক আগে এটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

গতমাসে উগ্র যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর ইরানের অভ্যন্তরে হামলা চালাল তেল আবিব।

এর আগে গতকাল (রোববার) ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃবিতে বলেছে, ইস্পাহানের একটি সমারিক ওয়ার্কশপে শত্রুর ড্রোন হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়ে, শত্রুর নিক্ষিপ্ত একটি ড্রোন ওয়ার্কশপ কমপ্লেক্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ভূপাতিত হয় এবং অন্য দুটি প্রতিরক্ষা ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়।#

পার্সটুডে/এমএমআই/৩০