অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল ইসরাইল: রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i122740-অতীতের_যেকোনো_সময়ের_তুলনায়_দুর্বল_ইসরাইল_রায়িসি
সিরিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম এই দখলদার সরকারকে অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল করে ফেলেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৪, ২০২৩ ০৬:৩২ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি
    ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি

সিরিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন ও লেবাননের জনগণের ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রাম এই দখলদার সরকারকে অতীতের যেকোনো সময়ের তুলনায় দুর্বল করে ফেলেছে।

তিনি গতকাল (বুধবার) দামেস্কে মহানবী (সা.)-এর নাতনী হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহার মাজার প্রাঙ্গণে সমবেত সিরিয়ার একদল জনতা ও কর্মকর্তার উদ্দেশে ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেন।

রায়িসি বলেন, ফিলিস্তিনি জনগণের ইন্তিফাদা আন্দোলন গোটা পরিস্থিতি বদলে দিয়েছে এবং ৩৩ দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয়ের ফলে ইহুদিবাদী সরকার যেকোনো সময়ের চেয়ে দুর্বল ও প্রতিরোধ যোদ্ধারা যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে।

সিরিয়ার ওপর ২০১১ সালে চাপিয়ে দেয়া সহিংসতা ও সন্ত্রাসবাদের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ১২ বছর ধরে শত্রুরা সিরিয়ার ওপর তাকফিরি সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছিল। আমেরিকা, ইসরাইল ও তাকফিরি গোষ্ঠীগুলো এই ১২ বছরে সিরিয়াকে ধ্বংস করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু সিরিয়া আজ একটি শক্তিশালী দেশ হিসেবে দাঁড়িয়ে আছে। সব ধরনের ষড়যন্ত্র পেছনে ফেলে বন্ধুপ্রতীম দেশগুলোর সহযোগিতায় সিরিয়া সামনের দিকে এগিয়ে যাবে বলে ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।