বৈরুতে জেবেলি ও নওরোজি: লক্ষ্য সাংস্কৃতিক সম্পর্ক জোরদার
https://parstoday.ir/bn/news/iran-i123646-বৈরুতে_জেবেলি_ও_নওরোজি_লক্ষ্য_সাংস্কৃতিক_সম্পর্ক_জোরদার
লেবাননের সঙ্গে ইরানের সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বৈরুত সফরে গেছেন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি। সফরে জেবেলির সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৭, ২০২৩ ০৮:৪১ Asia/Dhaka
  • বৈরুতে জেবেলি ও নওরোজি: লক্ষ্য সাংস্কৃতিক সম্পর্ক জোরদার

লেবাননের সঙ্গে ইরানের সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বৈরুত সফরে গেছেন ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা- আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি। সফরে জেবেলির সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি।

শুক্রবার বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে পেইমান জেবেলি সাংবাদিকদের বলেন, ইরান ও লেবাননের মধ্যে গণমাধ্যম বিষয়ক সহযোগিতা শক্তিশালী করতে তিনি লেবানন সফরে গেছেন।  প্রতিরোধ অক্ষের অর্জনগুলো সঠিকভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গণমাধ্যমের বিকল্প নেই।

যেসব আঞ্চলিক দেশকে নিয়ে প্রতিরোধ অক্ষ গড়ে উঠেছে সেসব দেশের স্পর্শকাতর খবরাখবর সঠিকভাবে, সময়ানুবর্তিতা ও দ্রুততার সঙ্গে প্রচার করার জন্য তিনি আইআরআইবির প্রশংসা করেন। জেবেলি বলেন, এক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গৌরবোজ্জ্বল রেকর্ড রয়েছে।

তিনি উদাহরণ হিসেবে ২০০০ সালে ইসরাইলি দখলদারিত্বের হাত থেকে দক্ষিণ লেবাননের মুক্তি এবং ২০০৬ সালের ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের খবরাখবর প্রচারের কথা স্মরণ করেন। আইআরআইবি প্রধান প্রতিরোধ অক্ষের বিজয়ের খবরগুলো প্রচারের ক্ষেত্রে আঞ্চলিক গণমাধ্যমগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন।  শুক্রবারই বৈরুতে লেবাননের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মাদ উইসাম আল-মুর্তজার সঙ্গে সাক্ষাৎ করেন পেইমান জেবেলি।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।