পিছু হটা নয়, প্রতিরোধই ইরানের উন্নতির চাবিকাঠি
https://parstoday.ir/bn/news/iran-i123880-পিছু_হটা_নয়_প্রতিরোধই_ইরানের_উন্নতির_চাবিকাঠি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধই হচ্ছে ইরানের উন্নতির চাবিকাঠি। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্রী ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না এবং তার নীতি থেকে পিছুহটবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০১, ২০২৩ ১৪:৫৩ Asia/Dhaka
  • পিছু হটা নয়, প্রতিরোধই ইরানের উন্নতির চাবিকাঠি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, প্রতিরোধই হচ্ছে ইরানের উন্নতির চাবিকাঠি। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্রী ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না এবং তার নীতি থেকে পিছুহটবে না।

বিভিন্ন দেশে নিযুক্ত ইরানের কূটনীতিকদের এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় গতকাল (বুধবার) প্রেসিডেন্ট রায়িসি একথা বলেন। রাজধানী তেহরানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের সঙ্গে যেসব দেশ আস্থার সঙ্গে কাজ করছে তাদের জন্য তার সরকার সহযোগিতার নীতি অনুসরণ করছে। আর যেসব দেশ শত্রুতা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে ইরান প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
প্রেসিডেন্ট রায়িসি সুস্পষ্ট করে বলেন, "আমরা বিশ্বাস করি পিছুহটা বা আত্মসমর্পণ নয় বরং প্রতিরোধ হচ্ছে দেশের উন্নয়নে মূল চালিকাশক্তি। ফলে আমরা কখনো আমাদের নীতি থেকে সরে যাব না। শত্রুকে শক্তভাবে প্রতিরোধ করা অবশ্যই আমাদের প্রধান নীতিগুলোর একটি।"
ইরানের প্রেসিডেন্ট বলেন, গতবছর মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যে ভুল হিসাব নিকাশ করেছে তারা যদি তা সংশোধন করে তবে ইরান তাদের সঙ্গে আবার সম্পর্ক তৈরি করতে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যদি তাদের ভুল সংশোধন করে তাহলে তাদের সদিচ্ছার প্রমাণ পাওয়া যাবে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।