আফ্রিকার ৩ দেশ সফরে মঙ্গলবার তেহরান ত্যাগ করবেন প্রেসিডেন্ট রায়িসি
https://parstoday.ir/bn/news/iran-i125354-আফ্রিকার_৩_দেশ_সফরে_মঙ্গলবার_তেহরান_ত্যাগ_করবেন_প্রেসিডেন্ট_রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকার তিন দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০২৩ ০৮:৪৫ Asia/Dhaka
  • আফ্রিকার ৩ দেশ সফরে মঙ্গলবার তেহরান ত্যাগ করবেন প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে আফ্রিকার তিন দেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামীকাল (মঙ্গলবার) তিনি কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা।

আফ্রিকার তিন দেশের সঙ্গে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করা হবে প্রেসিডেন্ট রায়িসির আসন্ন সফরের মূল উদ্দেশ্য।

ইরানের প্রেসিডেন্ট তার তিনদিনের এ সফরে কেনিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের প্রেসিডেন্টদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বেশ কয়েকটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন এবং যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

প্রেসিডেন্ট রায়িসি এসব দেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে আফ্রিকার দেশগুলোর শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন।  ইরনা আরো জানিয়েছে, ইরানের কোনো প্রেসিডেন্ট ১১ বছর পর এই প্রথম আফ্রিকার দেশগুলো সফরে যাচ্ছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১০